ছবির ক্যাপশন:
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার শিবনগর গ্রামে মিলা দাস (৭০) নামে এক হিন্দু নারীকে প্রকাশ্যে দুর্বৃত্তরা হত্যা করেছে। শনিবার বিকালে এ ঘটনা ঘটে। মিলা দাস স্থানীয় শিবনগর দাসপাড়ার মল্লিক দাসের স্ত্রী। শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে মিলা দাস চিত্রা নদী থেকে গোসল করে বাড়ি ফিরছিলো। এ সময় একটি আখ ক্ষেতের পাশেই কে বা কারা তাকে হত্যা করে ফেলে রেখে যায়। মিলা দাসের গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। কালীগঞ্জ থানার ওসি মিজানুর রহমান খান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আমরা তদন্ত করে দেখছি ঘটনার সাথে কারা জড়িত। তিনি বলেন লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। স্থানীয় গ্রামবাসিদের ধরণা খারাপ কিছু দেখে ফেলার কারণে মিলা দাসকে হত্যা করা হতে পারে।
