ছবির ক্যাপশন:
খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সুস্থতা কামনায়
মেহেরপুর অফিস: বেগম খালেদা জিয়ার নিঃশর্ত কারামুক্তি ও তার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বাদ জুম্মা জেলা বিএনপি’র কার্যালয়ে অনুষ্ঠিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপি’র সভাপতি মাসুদ অরুন, সহ-সভাপতি আব্দুর রহমান, ইলিয়াছ হোসেন, মুজিবনগর উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ মারুফ আহমেদ বিজন, পৌর বিএনপি’র সভাপতি জাহাঙ্গীর বিশ্বাসসহ জেলা বিএনপি’র নেতৃবৃন্দ।
