দু’জন আটক : মোবাইলফোন উদ্ধার

আপলোড তারিখঃ 2018-04-26 ইং
দু’জন আটক : মোবাইলফোন উদ্ধার ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গার বিএডিসি ফার্মে সন্ধ্যারাতে লুটের ঘটনা নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা বিএডিসি ফার্মে মোবাইলফোনসহ টাকা লুটের ঘটনায় মোবাইলফোন উদ্ধারসহ দু’জনকে আটক করেছে সদর ফাঁড়ি পুলিশ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে নূরনগর এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতদের ছিনতাই কাজে সংশ্লিষ্টতা না পেয়ে পরিবারের জিম্মায় হস্তান্তর করেছে থানা পুলিশ। পুলিশ সুত্রে জানা যায়, গত বুধবার সন্ধ্যারাতে চুয়াডাঙ্গা বিএডিসি ফার্র্মে মোবাইলফোনসহ টাকা লুটের ঘটনা ঘটে। এ ঘটনায় সদর ফাঁড়ি পুলিশ গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার সময় নূরনগর থেকে একই এলাকার সেলিম শেখের ছেলে মিনা (১৭) ও মিরাজুল ইসলামের ছেলে জনিকে (২১) আটক করে। এসময় স্থানীয় কিছু ছাত্র নেতার সহায়তায় মোবাইলফোন দুটি উদ্ধার করে থানার মাধ্যমে ফোনের মালিককে বুঝিয়ে দেওয়া হয়। এদিকে ছিনতাই কাজে আটককৃতদের ছিনতাই কাজে সংশ্লিষ্টতা না পেয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। উল্লেখ্য, গত বুধবার আলমডাঙ্গার এক যুবক ও চুয়াডাঙ্গা সদরের দুই যুবতী ঘুরতে গেলে ছিনতাইয়ের কবলে পড়ে। এসময় ফার্মপাড়ার কয়েকজন যুবক তাদেরকে মারধরসহ ভয় দেখিয়ে তাদের কাছ থেকে নগদ টাকাসহ দুটি মোবাইল ফোন লুট করে। খবর পেয়ে সদর ফাঁড়ি পুলিশ ঘটনাস্থল থেকে আলমডাঙ্গা’র যুবকসহ চুয়াডাঙ্গার দু’যুবতীকে উদ্ধার করে সদর ফাঁড়িতে নেয়। জিজ্ঞাসাবাদশেষে তাদের পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)