অভিযুক্ত রানা জেল হাজতে : ৫ জনের নামে মামলা

আপলোড তারিখঃ 2018-04-26 ইং
অভিযুক্ত রানা জেল হাজতে : ৫ জনের নামে মামলা ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা হাজরাহাটিতে স্কুলছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনায় নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার হাজরাহাটিতে স্কুলছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত বখাটে যুবক রানাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে তাকে চুয়াডাঙ্গা আমলী আদালতে সোপর্দ করা হয়। পরে বিজ্ঞ আদালতের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আদালতের বিচারক মো. আঃ হালিম তার জামিন আবেদন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন। এ ঘটনায় স্কুলছাত্রীর পিতা রহম আলী বাদী হয়ে রানাসহ আরো ৫ জনের নামে মামলা দায়ের করেছেন। এ মামলার অন্য আসামীরা এখনও পালাতক রয়েছে। স্কুলছাত্রী বর্তমানে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে এবং আশংকামুক্ত বলে জানান কর্তব্যরত চিকিৎসক। উল্লেখ্য, প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় গত বুধবার সকালে চুয়াডাঙ্গা পৌর এলাকার হাজরাহাটি গ্রামে স্কুলে আসার পথে রাহেলা খাতুন গার্লস একাডেমির অষ্টম শ্রেণির ছাত্রীর পিছন থেকে বখাটে রানা ছুরিকাঘাত করে। তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হয়। ঘটনার তিন ঘন্টার মাথায় পুলিশ বখাটে যুবককে আলমডাঙ্গা থেকে আটক করে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)