৪টি ছাগলের মৃত্যু : লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

আপলোড তারিখঃ 2018-04-26 ইং
৪টি ছাগলের মৃত্যু : লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি ছবির ক্যাপশন:
মেহেরপুর গাংনীর ধলা গ্রামে বসতবাড়িতে আগুন মেহেরপুর অফিস: মেহেরপুর গাংনী উপজেলার ধলা গ্রামে এক অগ্নিকান্ডে ২টি ঘর আগুনে পুড়ে ছাই হয়েছে। অগ্নিকান্ডে ৪টি ছাগলের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে। জানা গেছে, গাংনী উপজেলার কাথুলী ইউনিয়নরে রাধাগোবিন্দপুর ধলা গ্রামের হোসেন আলীর ছেলে আহসানের রান্না ঘরে হঠাৎ করে আগুন লেগে যায়। পরে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পাশর্^বর্তী ঘরেও আগুন লেগে যায়। অগ্নিকান্ডের সময় ঘরের সামনে বেঁধে রাখা ৪টি ছাগল পুড়ে ঘটনাস্থলেই মারা যায়। আগুনে গৃহকর্তার জামার পকেটে রাখা নগদ টাকাসহ লক্ষাধিক টাকা মূল্যের মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এলাকাবাসী ঘটনাস্থলে এসে আগুন নিভাতে সক্ষম হলেও ঘরে রাখা জিনিস পত্র পুড়ে যায়। আগুন নেভাতে গিয়ে গৃহকর্তার স্ত্রী মহিরন নেছা আহত হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)