নিজস্ব প্রতিবেদক: বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং দেশনায়ক তারেক রহমানের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলা বিএনপির কেদারগঞ্জ কার্যালয়ের সামনে থেকে সকাল ১০টায় বিক্ষোভ মিছিল শুরু হলে প্রচন্ড পুলিশী বাধায় পড়ে। পরে কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন জেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক জাহেদ মো. রাজিব খান। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহ্বায়ক মুহাঃ অহিদুল ইসলাম বিশ্বাস। জেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক শাহজাহান খানের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হাজী রবিউল ইসলাম বাবলু। প্রধান অতিথি মুহাঃ অহিদুল ইসলাম বিশ্বাস তার বক্তব্যে বলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করে দেশে গনতন্ত্র প্রতিষ্ঠিত করতে ছাত্র সমাজকে অগ্রনী ভূমিকা পালন করতে হবে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আগামী দিনে দেশের ছাত্র সমাজ দুর্বার গণ-আন্দোলনের মাধ্যমে দেশনেত্রীকে মুক্ত করে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত করবে। তিনি চুয়াডাঙ্গা জেলার ছাত্রদল নেতৃবৃন্দকে ভেদাভেদ ভুলে এক কাতার দাড়িয়ে আন্দোলন সংগ্রামে আরোও বেশী অগ্রনী ভূমিকা পালনের নির্দেশ দেন।
সমবেশে আরোও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌর বিএনপির সহ-সভাপতি ইন্তাজ আলী, জেলা যুবদলের আহ্বায়ক খালিদ মাহমুদ মিল্টন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাজী আব্দুল মান্নান, কুতুবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি একরামুল হক, জেলা তরুন দলের যুগ্ম-আহবায়ক সাইদুর রহমান, জেলা ছাত্রদল নেতা মাসদুল হক মাসুদ, জেলা ছাত্রদল সদস্য খন্দকার আরিফ, জেলা ছাত্রদল নেতা ওয়ালিদ হাসান, সাইফুল ইসলাম, আরিফুল ইসলাম, শাহাবুদ্দিন আহম্মেদ, পৌর ছাত্রদল নেতা মিলন, শুকুর আলী, শুভ, কাউসার প্রমুখ। -প্রেস বিজ্ঞপ্তি
