বিরুদ্ধে বিধি লঙ্ঘন করে খাজনা আদায়ের অভিযোগ

আপলোড তারিখঃ 2018-04-26 ইং
বিরুদ্ধে বিধি লঙ্ঘন করে খাজনা আদায়ের অভিযোগ ছবির ক্যাপশন:
আলমডাঙ্গার হারদীর দুটি হাটের পূর্বের ইজারাদারের আলমডাঙ্গা অফিস: রশিদ না দিয়ে সরকারী বিধি লঙ্ঘন করে হাটের টাকা আদায় করার প্রতিবাদে আলমডাঙ্গার হারদী গ্রামের হাট-বাজার ইজারাদারের বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসারের নিকট অভিযোগ দেয়া হয়েছে। লিখিত অভিযোগে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের দাবী জানানো হয়েছে। আলমডাঙ্গার হারদী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শফিউজ্জামান খাঁ তার লিখিত অভিযোগে উল্লেখ করেন, আলমডাঙ্গার হারদীর সাপ্তাহিক শুক্র ও সোমবার সাপ্তাহিক হাটের ১৪২৫ সালে কোন ইজারাদার পাওয়া যায়নি। ফলে ১৪২৪ সালের ইজারাদারকে দিয়ে হাটের টাকা আদায় করা হচ্ছে। পূর্বের ইজারাদার তার খেয়াল খুশি মত হাটে মালামাল বিক্রয়ের জন্য আগত বিক্রেতাদের কাছ থেকে বিনা রশিদে সরকারী বিধি লংঘন করে খাজনা আদায় করছে। লিখিত অভিযোগে এই অত্যাচরের হাত থেকে বিক্রেতাদের পরিত্রানের ব্যবস্থা গ্রহণের দাবী জানানো হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)