ভারতের পক্ষে কথার বলার অধিকার তো কাদেরকে কেউ দেয়নি

আপলোড তারিখঃ 2018-04-26 ইং
ভারতের পক্ষে কথার বলার অধিকার তো কাদেরকে কেউ দেয়নি ছবির ক্যাপশন:
সমীকরণ ডেস্ক: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রশ্ন, ভারতের পক্ষ নিয়ে কথা বলার দায়িত্ব আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে কে দিয়েছেন। তাঁকে (ওবায়দুল কাদের) কী ভারত দায়িত্ব দিয়েছে। তিনি বলেছেন, আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে বড় সমস্যা সৃষ্টি করেছেন ওবায়দুল কাদের। কারণ ভারতের পক্ষে কথার বলার অধিকার তো তাকে কেউ দেয়নি। তিনি যে কথা বলেছেন, যা গোটা বাংলাদেশের মানুষের মধ্যে অনেক প্রশ্নের উদ্বেগ সৃষ্টি করে দিয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে খালেদা জিয়ার মুক্তির দাবিতে সম্মিলিত বৌদ্ধ নাগরিক আয়োজিত এক আলোচনা সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম এসব কথা বলেন। ফখরুল বলেন, ‘আওয়ামী লীগের একটা বড় দল গিয়েছিল আমাদের বন্ধু রাষ্ট্র ভারতে ক্ষমতাসীন দলের সঙ্গে মতবিনিময় করার জন্য। খুব ভালো কথা। আমরা এ ধরনের সফরকে এনকারেজ করি। এতে দুই দেশের মানুষের মধ্যে, রাজনৈতিক দলের মধ্যে সুসম্পর্ক তৈরি হয়। তিনি বলেন, সফর শেষে এসে কী বলছেন? এসে বললেন, ভারত বলেছে যে বাংলাদেশের নির্বাচনে তারা ইন্টারফেয়ার করবে না। কথাটার অর্থ কী? কেউ কী বলেছে যে ভারত বাংলাদেশের নির্বাচনে হস্তক্ষেপ করবে? তাঁকে (ওবায়দুল কাদের) কী ভারত দায়িত্ব দিয়েছে এ কথাটা বলার। এই দায়িত্ব তিনি কার কাছ থেকে পেলেন যে ভারতের পক্ষ নিয়ে বলছেন ভারত বাংলাদেশের নির্বাচনে ইন্টারফেয়ার করবে না। আমার কাছে মনে হচ্ছে, এটা আপনার আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে বড় সমস্যা সৃষ্টি করলেন তিনি। উল্লেখ্য, ভারতের ক্ষমতাসীন দল বিজেপির সাধারণ সম্পাদক রাম মাধবের আমন্ত্রণে আওয়ামী লীগের ১৯ সদস্যের প্রতিনিধিদল ২২ এপ্রিল থেকে ২৫ এপ্রিল ভারত সফর করে। এই প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দলটির সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ফিরে এসে তিনি সাংবাদিকদের বলেছেন, ভারত বাংলাদেশের নির্বাচনে কোনো হস্তক্ষেপ করবে না। উপরোক্ত মন্তব্যের প্রেক্ষিতে মির্জা ফখরুল এই কথা বলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)