সরোজগঞ্জ বাজার থেকে বাইসাইকেল চোর আটক

আপলোড তারিখঃ 2018-04-26 ইং
সরোজগঞ্জ বাজার থেকে বাইসাইকেল চোর আটক ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার সরোজগঞ্জ বাজার থেকে এক বাইসাইকেল চোরকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয় জনতা। গতকাল বৃহস্পতিবার দুপুর ২টার দিকে তাকে আটক করে পুলিশ। পরে আটককৃত বাইসাইকেল চোর আলমডাঙ্গা বেলগাছি সর্দারপাড়ার জাহাঙ্গীরকে (৩৮) মামলাসহ চুয়াডাঙ্গা সদর থানা হাজতে রাখা হয়। পুলিশ জানায়, সরোজগঞ্জ বাজার থেকে সাইকেল চুরি করে পালানোর সময় স্থানীয়রা তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। আটককৃত আসামী আলমডাঙ্গা বেলগাছি সর্দারপাড়ার নিয়াত আলীর ছেলে চিহ্নিত ছিচকে চোর জাহাঙ্গীর। তার বিরুদ্ধে মামলাসহ চুয়াডাঙ্গা সদর থানা হাজতে রাখা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)