অঙ্কন মল্লিক: আলমডাঙ্গা থেকে চুয়াডাঙ্গা বিএডিসি ফার্মে ঘুরতে এসে সন্ধ্যারাতে দুই জোড়া যুবক-যুবতির নগদ টাকা ও মোবাইলফোন লুট হওয়ার ঘটনা ঘটেছে। গতকাল সন্ধ্যায় ঘুরতে আসা ুবক-যুবতিদের কাছ থেকে সুযোগ বুঝে চুয়াডাঙ্গার ফার্মপাড়ার কয়েকজন যুবক তাদেরকে মারধর করে ও ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে নগদ টাকা ও দুইটি স্মার্ট মোবাইলফোন লুট করে পালিয়ে যায়। খবর পেয়ে খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর ফাড়ি পুলিশের ইনচার্জ এসআই ওহিদের নেতৃতত্বে একটি দল ওই যুবক-যুবতিদের উদ্ধার করে সদর ফাঁড়িতে নিয়ে আসে। পরে যুবক-যুবতিদেরকে তাদের অভিভাবকদের জিম্মায় দিয়ে দেয় পুলিশ। এদিকে পুলিশ লুটের ঘটনা ঘটানো অভিযুক্তদের ধরতে পারেনি।
এবিষয়ে স্থানীয়রা বলেন, সন্ধ্যার পরে আলমডাঙ্গার দুই জোড়া যুবক-যুবতী ফার্মের মধ্যে আমরা ঘোরাঘুরি করতে দেখি। পরে দেখি তারা চেল্লাচেল্লি করছে। এগিয়ে গিয়ে তাদের কাছে শুনি তাদের কাছে থাকা নগদ টাকা, স্মার্ট মোবাইল ফোন একদল নেশাখোর যুবক জোর করে লুট করে নিয়ে পালিয়ে। পরে পুলিশ এসে ওই যুবক-যুবতিদের নিয়ে যায়।
এবিষয়ে সদর ফাড়ির ইনচার্জ বলেন, আমি ঘটনাটি শোনার পর ঘটনাস্থলে পৌছে দুইটা ছেলে ও একটি মেয়েকে উদ্ধার করে নিয়ে আসি। তাদেরকে পরিবারের জিম্মায় ছেড়ে দেয়া হয়েছে বলেও তিনি জানান।
উল্লেখ্য, বিএডিসি ফার্মে প্রায়ই এই ধরনের কর্মকা- হয়ে আসছে। তবে পুলিশ তাদের টিকিও ছুতে পারছে না বলে অভিযোগ এলাকাবাসীর। শুধু বিএডিসি না, চুয়াডাঙ্গা শহরের পানি উন্নয়ন বোর্ড, গণপূর্ত ভবন এলাকা, চাঁদমারি মাঠ, গুলশানপাড়ার জোলের মাঠ, চক্ষু হাসপাতালের পিছনসহ বিভিন্ন জায়গায় অভিনব কায়দায় এ ধরনের ছিনতাই ও লুটের ঘটনা প্রতিনিয়ত ঘটছে। অথচ পুলিশ কিছুই করতে পারছে না বলে এলাকাবাসী অভিযোগ করেছে।
