বিএনপিকে নির্বাচনের বাইরে রাখার জন্য পায়তারা করছে সরকার

আপলোড তারিখঃ 2018-04-26 ইং
বিএনপিকে নির্বাচনের বাইরে রাখার জন্য পায়তারা করছে সরকার ছবির ক্যাপশন:
খালেদা জিয়ার মুক্তির দাবি : মেহেরপুরে মানববন্ধন : চুয়াডাঙ্গায় বিএনপি নেতা শরীফ নিজস্ব প্রতিবেদক: বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মানববন্ধন করেছে চুয়াডাঙ্গা জেলা বিএনপি। গতকাল বুধবার বেলা ১১টায় চুয়াডাঙ্গা জেলা প্রেসক্লাব এর সামনের সড়কে দাড়িয়ে ঘন্টাব্যাপী এ কর্মসূচী পালন করে নেতাকর্মীরা। জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য পৌর কাউন্সিলর সিরাজুল ইসলাম মনির সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন- জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য মো. শরীফুজ্জামান শরীফ, আবুবক্কর সিদ্দিক আবু, পৌর বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি রাফাতুল্লাহ মহলদার, সহ-সভাপতি খায়রুল ইসলাম, যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম পিটু, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোকাররম হোসেন, জেলা যুবদলের সদস্য মনিরুজ্জামান লিপটন, আশাদুল হক বটুল, রাশেদুল ইসলাম রাশেদ, মাসুদ রানা আপেল, এরশাদ আলী, জেলা তরুণ দলের আহ্বায়ক মাবুদ সরকার। আরো উপস্থিত ছিলেন আব্দুল সালাম, ইমরুল হাসান ফটিক, শাহা আলম, মহাসিন মেম্বার, আব্দুল রাজ্জাক, মহাসিন আলি, ফজলু, কালাম, রুবেল হাসান, তুহিন ইসলাম, শামসুল শেখ, রফিক, আকুল হোসেন, জেলা ছাত্রদল নেতা রিন্টু মহলদার, শাহা জামাল, অমিত, রিবন, আশাদুল, রাফি প্রমূখ। মানববন্ধন পরিচালনায় ছিলেন জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবীব সেলিম। বক্তারা বলেন, ‘দেশের তিন বারের প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে ষড়যন্ত্রমূলক মামলায় সাজা দিয়ে কারাগারে রাখা হয়েছে। বিএনপিকে নির্বাচনের বাইরে রাখার জন্য পায়তারা করছে সরকার। কোনো অবস্থাতেই খালেদা জিয়াকে জেলে রেখে এ দেশের মাটিতে নির্বাচন হতে দেওয়া যাবে না। এদিকে জেলা ছাত্রদলের সদস্য মাসুদুল হক মাসুদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চুয়াডাঙ্গা জেলা বিএনপির উদ্যোগে সকাল সাড়ে ৯টায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির কেদারগঞ্জ কার্যালয়ের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে নেতৃত্ব দেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহবায়ক মুহাঃ অহিদুল ইসলাম বিশ্বাস। কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা বিএনপির সভাপতি এ্যাড. এম.এম শাহাজাহান মকুল, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য হাজী রবিউল ইসলাম বাবলু, চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি আওরঙ্গজেব বেলটু, সিনিয়র সহ-সভাপতি ইন্তাজ আলী, জেলা যুবদলের আহবায়ক খালিদ মাহামুদ মিল্টন, সদস্য সচিব, সাইফুর রশিদ ঝন্টু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হাজী আব্দুল মান্নান, জেলা ছাত্রদলের যগ্ম আহবায়ক শাহাজাহান খান, কুতুবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি একরামুল হক, চুয়াডাঙ্গা পৌর ০১ নং ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন, চুয়াডাঙ্গা পৌর বিএনপির ০১ ওয়ার্ড সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, ০৫ নং ওয়ার্ড ০৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শেখ সেলিম, চুয়াডাঙ্গা পৌর যুবদলের যগ্ম আহবায়ক আজিজুল হক, সালমান হক উজ্জল, জেলা ছাত্রদল সদস্য খোন্দকার আরিফ, জেলা যুবদল সদস্য আরিফ হোসেন, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম, আরিফুল ইসলাম, রনি বিশ্বাস, শুকুর আলী, শুভ, একরামুল, সজিবসহ জেলা বিএনপি এবং এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃত্ববৃন্দ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, এই জালেম সরকার সাবেক তিন বাবের প্রধানমন্ত্রী, মহান স্বাধীনতার ঘোষকের স্ত্রী বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জন মানবহীন স্যাত-স্যাতে পুরাতন কারাগারে রেখে মানবাধিকার চরমভাবে লঙ্ঘিত করেছে। তিনি বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবি করে আগামী দিনে সকল ভেদাভেদ ভুলে জেলা সকল নেতৃবৃন্দকে এক সাথে চুয়াডাঙ্গার রাজ পথে নামার আহ্বান জানান। আমাদের মেহেরপুর অফিস জানিয়েছে, বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন করেছে মেহেরপুর জেলা বিএনপি। গতকাল বুধবার সকাল ৯টার দিকে জেলা বিএনপির কার্যালয় প্রাঙ্গণে ওই মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। জেলা বিএনপি’র সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাসুদ আরুনের নেতৃত্বে মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি জাভেদ মাসুদ মিল্টন, সহ-সভাপতি আব্দুর রহমান, ইলিয়াছ হোসেন, শেখ সাঈদ আহমেদ, সাংগঠনিক সম্পাদক রোমানা আহমেদ, গাংনী উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক আসাদুজ্জামান বাবলু, সদর উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাহাবুদ্দিন মোল্লা, মুজিবনগর উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক বদরউদ্দিন বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ, জেলা বিএনপি’র সাবেক দপ্তর সম্পাদক আব্দুর রহিম প্রমূখ। মানবন্ধন কর্মসূচীর সঞ্চালনায় ছিলেন পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস। মানববন্ধনে বিএনপি ও অংগ সংগঠনের নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন। এ সময় জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাসুদ অরুন তার বক্তব্যে বলেন, জনগণের সংগ্রামের মধ্য দিয়েই এই সরকারের পতন ঘটাতে হবে। তিনি বলেন, ‘খালেদা জিয়াকে কারাগারে রেখে এ দেশে কোন নির্বাচন হতে দেওয়া যাবে না। তারেক রহমানের নামে মিথ্যা অপপ্রচার বন্ধ করতে হবে। সকল মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)