বাল্যবিয়ে বন্ধ করলেন মেহেরপুর ডিসি পরিমল সিংহ

আপলোড তারিখঃ 2018-04-25 ইং
বাল্যবিয়ে বন্ধ করলেন মেহেরপুর ডিসি পরিমল সিংহ ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: মেহেরপুর জেলা প্রশাসন অভিযান চালিয়ে একটি বাল্যবিয়ে বন্ধ করেছে। গতকাল মঙ্গলবার বিকালে সদর উপজেলার রাধাকান্তপুর গ্রামে এই বাল্যবিয়ের আয়োজন করা হয়েছিল। জানা গেছে, রাধাকান্তপুর গ্রামের মোজারুলের ৫ম শ্রেণীতে পড়ুয়া মেয়ের সাথে পাশর্^বর্তী রাজাপুরের গ্রামের বাদলের ছেলে সজিব-এর সাথে বিয়ের দিন ধার্য্য ছিলো। সে মোতাবেক বিয়ের সকল আয়োজনও ঠিকঠাক ছিল। কিন্তু সবকিছু ভেস্তে দিলেন মেহেরপুরের জেলা প্রশাসক পরিমল সিংহ। গোপন সংবাদের ভিত্তিতে তিনি দ্রুত বাল্যবিয়ে বন্ধ করতে নির্দেশ দেন। এসময় জেলা প্রশাসনের সহকারী কমিশনার রফিকুল হাসান ঘটনাস্থলে পৌছান এবং মুচলেকা নিয়ে বাল্যবিয়ে বন্ধ করে দেন। বাল্যবিয়ে বন্ধ করায় এলাকাবাসী মেহেরপুর জেলা প্রশাসক পরিমল সিংহসহ জেলা প্রশাসনকে সাধুবাদ জানিয়েছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)