মেহেরপুরে মাদক মামলায় দুই জনের ৫ বছরের জেল

আপলোড তারিখঃ 2018-04-25 ইং
মেহেরপুরে মাদক মামলায় দুই জনের ৫ বছরের জেল ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: মেহেরপুরে মাদক মামলায় দুই জনের ৫ বছর করে কারাদন্ড দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে মেহেরপুরের যুগ্ম জেলা জজ মো. তাজুল ইসলাম এই আদেশ দেন। একই সঙ্গে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো তিন মাসের জেল দেওয়া হয়েছে। দন্ডিতরা হলো মেহেরপুর শহরের বেড়পাড়ার কাজী মসলেম উদ্দিনের ছেলে জাহিদুল ইসলাম ও হাফিজ উদ্দিনের ছেলে শেরেগুল ইসলাম। মামলা বিবরণে জানা যায়, ২০০৯ সালের ২৭ জুন ১৯০ পুরিয়া হেরোইনসহ দুজনকে আটক করে ডিবির এসআই জালাল উদ্দিন। ওই দিনই তাদের বিরুদ্ধে মেহেরপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। মামলার প্রাথমিক তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা। মামলায় ৫ জন স্বাক্ষী স্বাক্ষ্য প্রদান করেন। এ মামলায় রাষ্ট্রপক্ষে সহকারি পাবলিক প্রসিকিউটর এমএম রুস্তম আলী এবং আসামী পক্ষে মিয়াজান আলী আইনজীবীর দায়িত্ব পালন করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)