দর্শনায় ফেনসিডিলসহ লিটন ও শামীম আটক

আপলোড তারিখঃ 2018-04-25 ইং
দর্শনায় ফেনসিডিলসহ লিটন ও শামীম আটক ছবির ক্যাপশন:
দর্শনা অফিস: দর্শনায় ফেনসিডিলসহ লিটন ও শামীম নামের দুই মাদকব্যবসায়ী গ্রেফতার হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে তাদেরকে ২২ বোতল ফেনসিডিলসহ মেমনগর পশুহাট এলাকা থেকে আটক করে পুলিশ। এসময় পুলিশের উপস্থিতি পের পেয়ে অজ্ঞাত আরেকজন সহযোগী মাদকব্যবসায়ী পালিয়ে যায় বলে জানা যায়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে দামুড়হুদা মডেল থানার এএসআই মহিউদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে মাদক বিরোধী অভিযান চালিয়ে দর্শনা পৌর এলাকার মেমনগর গামের মাথাভাঙ্গা ব্রীজের নিকট পুরাতন পশুহাটের সামনে পাকা রাস্তার উপর থেকে পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের পারকৃষ্ণপুর অভিমুখ হতে আসা ৩ জন পথচারীর পথ গতিরোধ করে পুলিশ। এতে ৩ জনের মধ্যে একজন দৌড়ে পালিয়ে গেলেও পুলিশ অপর দুইজনকে ধরে ফেলে। এসময় পুলিশ তাদের দেহ তল্লাশি করে ২২ বোতল ফেনসিডিল উদ্ধার করে এবং তাদেরকে গ্রেফতাার করে। গ্রেফতারকৃতরা দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের ঝাঝাডাঙ্গা গ্রামের আনোয়ার হোসেনের ছেলে মাদককারবারি লিটন হোসেন (৪০) ও দর্শনা পৌর এলাকার দক্ষিণ চাঁদপুর গ্রামের তাহাজ্জুল হোসেনের ছেলে মাদককারবারি শামীমকে (৩২)। তবে পালিয়ে যাওয়ার ব্যক্তির পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ। আটককৃতদের সংশ্লিষ্ট মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)