৩৭৪ পিস ইয়াবাসহ নাস্তিপুরের ওবাইদুল আটক

আপলোড তারিখঃ 2018-04-25 ইং
৩৭৪ পিস ইয়াবাসহ নাস্তিপুরের ওবাইদুল আটক ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা শাখা (ডিবি)’র মাদকবিরোধী সফল অভিযান নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলা গোয়োন্দা শাখা (ডিবি)’র মাদকবিরোধী সফল অভিযানে দামুড়হুদা নাস্তিপুরের চিহিৃত মাদকব্যবসায়ী ওমেদুল ওরফে ওবাইদুল (৩৫) ৩৭৪ পিস ইয়াবাসহ আটক হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার সময় ডিবি পুলিশের এসআই ইব্রাহিম আলী ও এসআই জসিম সঙ্গীয় ফোর্সসহ তাকে আটক করে। পরে আটককৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলাসহ চুয়াডাঙ্গা সরদ থানা হেফাজতে সোপর্দ করা হয়। আজ তাকে আদালতে প্ররণ করা হবে বলে জানায় পুলিশ। ডিবি পুলিশের সফল মাদকবিরোধী অভিযানে একেরপর চিহিৃত মাদকব্যবসায়ী আটকের ঘটনার পর এলাকাবাসী ডিবি পুলিশকে সাধুবাদ জানিয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)