ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া গ্রামে যৌতুকের দাবিতে নাছরিন আক্তার (২৮) নামের এক গৃহবধূকে নির্যাতনের অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত নাছরিন চুয়াডাঙ্গা পৌর এলাকার শেখপাড়ার কিসমত আলীর মেয়ে ও জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়ার মোমিন শেখের ছেলে সুমন শেখের স্ত্রী।
নির্যাতনের স্বীকার নাছরিন খাতুন অভিযোগ করেন বলেন, গত ৮ মাস পূর্বে সুমনের সাথে আমার বিয়ে হয়। বিয়ের পর থেকে সুমন যৌতুক দাবি করে ২ লক্ষ টাকা। এনিয়ে আমাকে অনেক বার মারধরও করেছে সে। আমার নির্যাচনের খবর পেয়ে আমার বাড়ীর লোকজন আমার স্বামীকে যৌতুক বাবদ বেশ কিছু টাকাও দিয়েছে। তারপরেও সে আরো টাকা চাই। আমি যৌতুকের টাকা দিতে অস্বীকার করলে এতে সে আমার উপর উত্তেজিত হয়ে আমাকে বাটাম দিয়ে পিটিয়ে জখম করে। পরে আমি চিৎকার চেঁচামেচি করলে আশেপাশেরর লোকজন ছুটে এসে আমাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। এবিষয়ে আহতের পক্ষ থেকে চুয়াডাঙ্গা সদর থানায় একটি মামলা করা হয়েছে বলে জানান নাছরিনের পরিবারের লোকজন।
