ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত-১ : আহত-১৫

আপলোড তারিখঃ 2018-04-25 ইং
ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত-১ : আহত-১৫ ছবির ক্যাপশন:
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় মনজুমা খাতুন (৫৫) নামের এক মহিলা নিহত হয়েছে। অপর দুর্ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ১৫ জন। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে ঝিনাইদহ-যশোর সড়কের কালীগঞ্জ উপজেলার রঘুনাথপুরে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামি ১০ চাকার একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে সে ঘটনাস্থলে নিহত হয়। নিহত মনজুমা রঘুনাথপুর গ্রামের বসির উল্লাহর স্ত্রী। অপরদিকে দুপুর ১২টার দিকে কালীগঞ্জ-কোটচাঁদপুর সড়কের লাউতলা এলাকায় একটি যাত্রীবাহি বাস নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে কমপক্ষে ১৫ বাসযাত্রী আহত হয়েছে। বাসটি কোটচাঁদপুর থেকে কালীগঞ্জের দিকে আসছিল। আহতরা হলেন, রাজু (২৫), আসমা (২৫), অরবন্দিু (৩৫), মোর্শেদ (৩০), কামনা রানী (২৫), কার্ত্তিক (৩০), অংকনসহ (২৫) ১৫ জন। কালীগঞ্জ থানার ওসি মিজানুর রহমান জানান, একটি দ্রুতগামী ১০ চাকার ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থালেই এক নারী নিহত হয়। তবে ঘাতক ট্রাকটি আটক করা সম্ভব হয়নি। তিনি আরো জানান, বেলা সাড়ে ১১টার দিকে কালীগঞ্জ-কোটচাঁদপুর সড়কের লাউতলা নামক স্থানে এক যাত্রীবাহি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। এ সময় বাসের ১৫জন যাত্রী আহত হয়। ফায়ারসার্ভিস কর্মী ও স্থানীয়রা আহত যাত্রীদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা হাসপাতালে ভর্তি করেছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)