আলমডাঙ্গা থানা পুলিশের অভিযানে আটক-৫

আপলোড তারিখঃ 2018-04-24 ইং
আলমডাঙ্গা থানা পুলিশের অভিযানে আটক-৫ ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা থানা পুলিশের অভিযানে ৪ মাদকসেবীসহ ৫ আসামী আটক হয়েছে। পুলিশ জানায়, আলমডাঙ্গা থানার এএসআই মোস্তফা গতকাল এক অভিযান চালিয়ে হারদী গ্রামের নুরুল হকের ছেলে ওয়ারেন্টভুক্ত আসামী জামালউদ্দীন (৩৫) কে আটক করে। এএসআই আসাদুজ্জামান ও এএসআই খালেদ পৃথক এক অভিযান চালিয়ে মাদক সেবনের অপরাধে আসাননগর গ্রামের ইছাহক আলী ছেলে জাকিরুল (২৮), একই গ্রামের ইসলামের ছেলে কাউছার(২০), মুনতাজ আলীর ছেলে আশরাফুল (২১) ও মিশকাতের ছেলে সোহেল (২২) কে আটক করে। আটককৃতদের আজ আদালতে সোর্পদ করা হবে বলে জানা গেছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)