মেহেরপুরে ডিবির অভিযানে ইয়াবাসহ শাকিল আটক

আপলোড তারিখঃ 2018-04-24 ইং
মেহেরপুরে ডিবির অভিযানে ইয়াবাসহ শাকিল আটক ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী শাকিল (২১) নামের এক ব্যাক্তিকে ২৫ পিচ ইয়াবাসহ আটক করা হয়েছে। গতকাল সোমবার রাত ৮টার দিকে জেলা গোয়েন্দা পলিশের এসআই মেসবাহুর দারাইনের নেতৃত্বে শহরের বাসস্ট্যান্ড এ অভিযান পরিচালনা করা হয়। আটক জাহাঙ্গীর হোসেন মুজিবনগর উপজেলার শিবপুর মাঠপাড়ার গ্রামের রহমান শেখের ছেলে। জেলা গোয়েন্দা পুলিশের এসআই মেসবাহুর দারাইন জানান, শহরের বাসস্ট্যান্ড এলাকায় ইয়াবা নিয়ে আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সুমন ফার্মেসীর সামনে তাকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ২৫ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। এ বিষয়ে তার বিরুদ্ধে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ তাকে আদালতে পাঠানো হবে। এসময় এএসআই নিজাম উদ্দিন, মাহাতাব উদ্দিন, কনস্টেবল লোকমান হোসেন, ইকবাল হোসেনসহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)