পরিদর্শন করলেন পুলিশ সুপার

আপলোড তারিখঃ 2018-04-24 ইং
পরিদর্শন করলেন পুলিশ সুপার ছবির ক্যাপশন:
মেহেরপুর শহরে ডাকাতি হওয়া ভুট্টা ক্রয় কেন্দ্র মেহেরপুর অফিস: মেহেরপুর শহরের পশু হাটপাড়ায় ডাকাতি হওয়া ভুট্টা কেন্দ্র পরিদর্শন করেছেন পুলিশ সুপার আনিছুর রহমান। গতকাল সোমবার দুপুরে পুুলিশ সুপার সিপি বাংলাদেশ কোম্পানী লিমিটেড নামের ওই প্রতিষ্ঠানটি পরিদর্শন করেন। এ সময় তিনি ওই প্রতিষ্ঠানের পরিচালক সাজ্জাদের সাথে কথা বলেন, তিনি ডাকাতদের গ্রেপ্তার করে ক্ষতিপূরণের চেষ্টা অব্যহত রয়েছে বলে আশ্বস্থ করেছেন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) এস এম মুস্তাফিজুর রহমান, সহকারি পুলিশ সুপার লিয়াকত আলী, সদর থানার ওসি রবিউল ইসলাম উপস্থিত ছিলেন। উল্লেখ্য গত শুক্রবার রাত সড়ে ১১ টার দিকে সিপি বাংলাদেশ কোম্পানী লিমিটেড নামের ভুট্টা ক্রয় কেন্দ্রে ডাকাতি সংগঠিত হয়। এ সময় ডাকাতদল প্রায় ১৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)