আওয়াল সভাপতি ও চঞ্চল সম্পাদক নির্বাচিত

আপলোড তারিখঃ 2018-04-24 ইং
আওয়াল সভাপতি ও চঞ্চল সম্পাদক নির্বাচিত ছবির ক্যাপশন:
দর্শনা প্রেসক্লাবে সাধারণ সভা অনুষ্ঠিত : নতুন কমিটি গঠন দর্শনা অফিস: সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে দর্শনা প্রেসক্লাবে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যার পর প্রেসক্লাবের কার্যালয়ে অনুষ্ঠিত সভার সভাপতিত্ব করেন সাবেক সভাপতি আওয়াল হোসেন। এ সভায় সাংবাদিকদের সর্বসম্মতিক্রমে আগের কমিটি বিলপ্তি ঘোষণা করে প্রেসক্লাবের ১৩ সদস্য বিশিষ্ট দু’বছর মেয়াদে নতুন কমিটি গঠন করা হয়। নতুন কমিটির সভাপতি আওয়াল হোসেন, সহসভাপতি এসএএম কিবরিয়া আজম, পূণরায় সাধারণ সম্পাদক চঞ্চল মেহমুদ, সহ-সধারণ সম্পাদক এসএম ওসমান, কোষাধ্যক্ষ জাহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রাজিব মল্লিক, দপ্তর সম্পাদক এসএম সাব্বির আলিম, ক্রীড়া সম্পাদক মনজুরুল আহমেদ সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মাসুম বিল্লাহ, তথ্য প্রযুক্তি সম্পাদক ইমতিয়াজ আহমেদ রয়েল ও কার্য্যনির্বাহী সদস্য হিসেবে এফএ আলমগীর, কামরুজ্জামান যুদ্ধ ও তারিক জামান নির্বাচিত হয়। সভায় উপস্থিত থেকে আলোচনা করেন নুরুল আলম বাকু, ইয়াসির আরাফাত মিলন, ওয়াসিম রয়েল, আব্দুর রহমান অনিক সাইদুল ইসলাম, আব্দুল হান্নান, আব্দুর রহমান প্রমূখ। দর্শনা প্রেসক্লাবের নতুন কমিটি রাজনৈতিক, সামাজিকসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অভিনন্দন ও সাধুবাদ জানিয়েছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)