আলমডাঙ্গা যুগিরহুদার হেলাল হত্যা মামলার ২ আসামী আটক

আপলোড তারিখঃ 2018-04-24 ইং
আলমডাঙ্গা যুগিরহুদার হেলাল হত্যা মামলার ২ আসামী আটক ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার যুগিরহুদা গ্রামের হেলাল হত্যা মামলার দু’আসামীকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার সন্ধ্যায় মুন্সিগঞ্জ এলাকা থেকে তাদের আটক করা হয়। জানা গেছে,আলমডাঙ্গা যুগিরহুদা গ্রামের মৃত একদিল বিশ^াসের ছেলে হেলাল হত্যার মামলার এজাহারভুক্ত দু’আসামী যুগিড়হুদা গ্রামের ফকির বিশ^াসের ছেলে তুহিন ও রুবেলকে মুন্সিগঞ্জ এলাকা থেকে গতকাল সন্ধ্যায় আলমডাঙ্গা থানার সেকেন্ড অফিসার এসআই জিয়া আটক করে। আটককৃত তুহিন ও রুবেলকে সংশ্লিষ্ট মামলায় আজ আদালতে সোপর্দ করা হতে পারে। উল্লেখ্য, গত ৭ এপ্রিল আলমডাঙ্গা উপজেলার যুগিরহুদা গ্রামের মাঠে একই গ্রামের মৃত একদিল বিশ^াসের ছেলে হেলালকে কুপিয়ে হত্যা করা হয়। পরে এই ঘটনায় মামলা হত্যা মামলা হলে প্রধান আসামী আদালতে আত্মসমর্পণ করে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)