আলমডাঙ্গায় কাউন্সিলরের বিরুদ্ধে ব্যবসায়ীকে মারপিটের অভিযোগ

আপলোড তারিখঃ 2018-04-24 ইং
আলমডাঙ্গায় কাউন্সিলরের বিরুদ্ধে ব্যবসায়ীকে মারপিটের অভিযোগ ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার গোবিন্দপুরের লেলিন নামের এক মাছ ব্যবসায়ীকে মারপিটের অভিযোগ উঠেছে। গতকাল সোমবার দুপুরের দিকে ৮নং ওয়ার্ড কাউন্সিলর ওই যুবককে রাস্তায় পেয়ে ৬/৭জন মিলে মারপিট করেছে বলে থানায় অভিযোগ করা হয়েছে। অভিযোগে জানা যায়, আলমডাঙ্গার গোবিন্দপুরের আব্দুল মজিদের ছেলে লেলিনের কাছ থেকে ৮নং ওয়ার্ড কাউন্সিলর জাইদুল ইসলাম পহেলা বৈশাখের আগের দিন বাকীতে ১১ হাজার ৭শ’ ৩৫ টাকায় ৮ কেজি মাছ কেনেন। এ টাকা চাইলে সে সময় নিয়ে ঘুরাতে থাকে। গতকাল দুপুরের দিকে লেলিন বাড়িতে যাবার সময় পূর্ব থেকে ওৎ পেতে থাকা জাইদুলসহ ৬/৭ জন তার পথ রোধ করে তাকে বেধড়ক মারপিট করে আহত করে। এ সময় তার কাছে থাকা মাছ বিক্রির ৫০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ারও অভিযোগ উঠে। আহত লেলিনেক উদ্ধার করে হারদি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে থানায় অভিযোগ করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)