বিএনপি-জামায়াতের অপপ্রচারের জবাব দিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

আপলোড তারিখঃ 2018-04-22 ইং
বিএনপি-জামায়াতের অপপ্রচারের জবাব দিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ছবির ক্যাপশন:
সমীকরণ ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা অল ইউরোপিয়ান আওয়ামী লীগের নেতাদের বিদেশে দেশ ও সরকারের বিরুদ্ধে বিএনপি-জামায়াতের অপপ্রচারের উপযুক্ত জবাব দেওয়ার নির্দেশ দিয়েছেন। গতকাল রোববার সকালে অল ইউরোপিয়ান আওয়ামী লীগের নেতাদের একটি প্রতিনিধিদল এখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হোটেল স্যুটে সাক্ষাৎ করতে এলে তিনি এ নির্দেশ দেন। প্রধানমন্ত্রী বলেন, ‘ক্ষমতায় থাকতে অবৈধ উপায়ে বিপুল অর্থের মালিক হওয়া বিএনপি-জামায়াত চক্র এখন বিদেশে বিভিন্নভাবে দেশ ও সরকারের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালাচ্ছে। তাই আপনাদের এর উপযুক্ত জবাব দিতে হবে।’ অল ইউরোপিয়ান আওয়ামী লীগ সভাপতি অনীল দাশ গুপ্ত ও সাধারণ সম্পাদক এম এ গনি প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি বলেন, অল ইউরোপিয়ান আওয়ামী লীগ নেতারা প্রধানমন্ত্রীকে সংগঠনের বিভিন্ন কর্মকা- সম্পর্কে অবহিত করেন। সংগঠনকে শক্তিশালী এবং নিজেদের মধ্যে ঐক্য বজায় রাখতে ওই নেতাদের দিকনির্দেশনা দেন প্রধানমন্ত্রী।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)