ইয়াবাসহ জিরাটের কদর আলী আটক

আপলোড তারিখঃ 2018-04-22 ইং
ইয়াবাসহ জিরাটের কদর আলী আটক ছবির ক্যাপশন:
জেলা গোয়েন্দা পুলিশের মাদক বিরোধী অভিযান নিজস্ব প্রতিবেদক: জেলা গোয়োন্দা পুলিশ (ডিবি) মাদক বিরোধী অভিযান চলিয়ে জিরাট গ্রামের কদর আলীকে (৩৫) আটক করেছে। গতকাল রবিবার সাড়ে ৫টার দিকে রামনগর বটতলা নামক স্থান থকে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে আটককৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলাসহ চুয়াডাঙ্গা সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের এএসআই সহিদসহ সঙ্গীও ফোর্স গতকাল দামুড়হুদা থানার রামনগর গ্রামের বটতলা নামক স্থানে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে দর্শনা জিরাট স্কুল পাড়ার ইমদাদুল হকের ছেলে মাদক ব্যবসায়ী ইমদাদ আলীকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে আটককৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলাসহ চুয়াডাঙ্গা সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়। আজ তাকে আদালতে প্রেরণ করা হবে বলে জানায় পুলিশ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)