চুয়াডাঙ্গায় স্ট্রোক রোগ সম্পর্কিত তথ্য সংগ্রহ শুরু

আপলোড তারিখঃ 2018-04-22 ইং
চুয়াডাঙ্গায় স্ট্রোক রোগ সম্পর্কিত তথ্য সংগ্রহ শুরু ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় স্ট্রোক রোগ সম্পর্কিত তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। সারা দেশের ন্যায় গতকাল রবিবার থেকে চুয়াডাঙ্গায়ও এ কার্যক্রম শুরু হয়। স্ট্রোক রোগ সম্পর্কিত তথ্য সংগ্রহকারী মাসুদ রানা ও রিশাদ ইমতিয়াজ জানান, মস্তিষ্কের অভ্যন্তরে রক্ত সরবরাহে ব্যঘাত ঘটার কারণে স্ট্রোক রোগের ঝুঁকি থাকে। এ রোগ নির্মূলে কার্যকরী ভূমিকা নিতে চুয়াডাঙ্গা জেলায় স্ট্রোক রোগ সম্পর্কিত তথ্য সংগ্রহ করা হচ্ছে। ন্যাশনাল ইনষ্টিটিউট অব নিউরোসায়েন্স ও হাসপাতাল, শেরে-ই-বাংলা নগর, ঢাকা-১২০৭ কর্তৃক আয়োজিত `ঝঁৎাবু ড়হ ঝঃৎড়শব চধঃরবহঃং রহ ইধহমষধফবংয-২০১৭` শীর্ষক সেবা প্যাকেজের (চধপশধমব ঘড়. ঝঝচ-০১) আওতায় রিসার্স ফর ডেভেলপমেন্ট নামক বেসরকারী কনসাল্টিং ফার্মের সহযোগিতায় চুয়াডাঙ্গা জেলায় স্ট্রোক রোগ সম্পর্কিত তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু করা হয়েছে। এসব তথ্যের ভিত্তিতে আগামীতে জেলার স্ট্রোক রোগীদের রোগ নির্মূলে ভুমিকা রাখবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)