আমরা তার জেল দিই নাই, এ মামলা তত্ত্বাবধায়ক সরকারের আমলের

আপলোড তারিখঃ 2018-04-22 ইং
আমরা তার জেল দিই নাই, এ মামলা তত্ত্বাবধায়ক সরকারের আমলের ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গার ডিঙ্গেদহে ১৪ দলের কর্মী সমাবেশে হুইপ ছেলুন জোয়ার্দ্দার-এমপি নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার ডিঙ্গেদহে ১৪ দলের কর্মী সমাবেশে জেলা আওয়ামী লীগের সভাপতি, চুয়াডাঙ্গা-১ আসনের সাংসদ, জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন বলেছেন, ‘খালেদা জিয়া ক্ষমতায় থাকাকালীন সময়ে দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল। আর বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বের ২য় জনপ্রিয় ও সফল প্রধানমন্ত্রী। যারা এতিমদের টাকা মেরে খায়; তারা দেশের জন্য কী করতে পারে আপনাদের জানতে হবে। আরো জানতে হবে- আমরা তার (খালেদা জিয়ার) জেল দিই নাই, এ মামলা তত্ত্বাবধায়ক সরকারের আমলের।’ গতকাল রবিবার বিকাল ৪টায় ডিঙ্গেদহ সোহরাওয়ার্দী স্মরণী বিদ্যাপিঠ মাঠে সদর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত ১৪ দলের কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, ‘দেশ যখন উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে ষড়যন্ত্র তখন থেমে নেই। ২৬ বার শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করা হয়েছে। তারপরেও ভীত হননি এই জননেত্রী। বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ তাঁর কন্যা হাতে নিয়েছে। জনগণের মুখে হাঁসি ফোটাতে তাঁর এই প্রয়াস।’ কোটা পদ্ধতি ও সংস্কার নিয়ে হুইপ ছেলুন বলেন, ‘কোটা সংস্কার আন্দোলনের নামে জামাত-শিবির, বিএনপি-ছাত্রদল নেতাকর্মীরা গুজব রটিয়েছে। এদের চিহ্নিত করতে হবে।’ তিনি বলেন, ‘ঘরে বসে এসি গাড়িতে চড়ে আন্দোলন হয় না; রাস্তায় নামতে হবে। আমাদের কাছে শিখতে হবে আন্দোলন কাকে বলে।’ নেতাকর্মীদের উদ্দেশ্যে হুইপ ছেলুন বলেন, ‘আপনারা সাবধান হোন; জামাত-বিএনপি দলের মধ্যে অনুপ্রবেশ করবে। এদের দলে নিতে কারো কোন সুপারিশ গ্রহণ করা হবে না। বেশি বাড়াবাড়ি আমাদের সাথে না করাই ভালো। আমরা মাঠের মানুষ; বাড়াবাড়ি রুখতে জানি। ভয় দেখিয়ে লাভ নেই; আমরা ইস্পাত কঠিন।’ জেলা আ.লীগ সভাপতি ছেলুন জোয়ার্দ্দার বলেন, ‘২০০১ সালে বিএনপি ক্ষমতায় আসার পর জেলা জুড়ে নৈরাজ্য শুরু হয়েছিল। দামুড়হুদা, জীবননগর, আলমডাঙ্গার নেতাকর্মীরা আমার বাড়িতে আশ্রয় নিয়েছিল। বাড়িতে নোঙ্গরখানা খুলতে হয়েছিল আমাকে। ২১ বছর ধরে রাষ্ট্র ক্ষমতার বাইরে থেকে বহু অত্যাচার শয্যা করেছি। আ.লীগ সভানেত্রী শেখ হাসিনার অধীনে সংবিধান অনুযায়ী একাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে। পারলি এসেন, না পারলি ঘরে বসে থেকেন।’ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান নান্নুর সভাপতিত্বে কর্মীসভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও রাজশাহী জেলা সভাপতি মরজিনা পারভীন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খুস্তার জামিল, সহ-সভাপতি নজরুল মল্লিক, সাংগঠনিক সম্পাদক এড. আব্দুল মালেক, জেলা জাসদ (আম্বিয়া) সাধারণ সম্পাদক সামসুল আলম (এস আলম), জেলা ওয়ার্কাস পার্টির সম্পাদক মন্ডলীর সদস্য ও জেলা যুবমৈত্রী সভাপতি মামুন অর রশিদ, জেলা সাম্যবাদী দল-এমএল সাধারণ সম্পাদক আলাউদ্দীন ওমর, জেলা আ.লীগের সদস্য ও শংকরচন্দ্র ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)