অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরী করা হবে

আপলোড তারিখঃ 2018-04-22 ইং
অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরী করা হবে ছবির ক্যাপশন:
দামুড়হুদা মহিলা দল নেতৃবৃন্দের সাথে সাক্ষাতকালে বিএনপির কেন্দ্রীয় বাবু খান আন্দুলবাড়িয়া প্রতিনিধি: বিএনপির কেন্দ্রীয় কমিটির উপ-কোষাধ্যক্ষ, জেলা বিএনপির ১নং যুগ্ম-আহবায়ক, চুয়াডাঙ্গা-২ নির্বাচনী এলাকা থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী মাহমুদ হাসান খান বাবু বলেছেন, যেন তেন ভাবে আমরা ক্ষমতায় যেতে চাই না। আমরা চাই অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরী করে, জনগনের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় যেতে চাই। ২০১৪ সাল মার্কা নির্বাচন আমরা চায় না। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ছাড়া এদেশে আওয়ামী লীগের বাকশালী কায়দায় আর কোন নির্বাচন জনগন হতে দেবে না। জনগণ অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরী করবে। গতকাল রোববার বিকাল ৪টায় দামুড়হুদা উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের নেতৃবৃন্দের সাথে আন্দুলবাড়ীয়ায় নিজ বাসভবনে সাক্ষাতকালে উপরোক্ত কথাগুলো বলেন। দামুড়হুদা উপজেলা বিএনপির সভাপতি মনিরুজামানের সার্বিক পরিচালনায় সাক্ষাত অনুষ্ঠানে বাবু খান আরো বলেন, আপনারা সাংগঠনিক শক্তি বৃদ্ধি করে বাড়ি বাড়ি গিয়ে বিএনপির দুর্গ গড়ে তুলুন। আপনারা পারেন দুর্বার গণআন্দোলন সংগ্রামের মাধ্যমে দেশের গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে শিঘ্রই কেন্দ্রীয় নির্দেশ আসছে, আগামীতে আপনারা আন্দোলন, সংগ্রামের জন্য প্রস্তুত থাকুন। তিনি রোজার আগে জাতীয়তাবাদী মহিলা দলের সমাবেশ করার ঘোষণা দেন। এসময় দামুড়হুদা উপজেলা বিএনপির সহ-সভাপতি মোকাররম হোসেন, সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু, যুবদল নেতা মাহাবুবুর রহমান বাবু, দামুড়হুদা উপজেলা মহিলা দলের সভানেত্রী ছালমা জাহান পারুল, সাধারণ সম্পাদিকা ছালেহা খাতুন, লায়লা আক্তার বেবী, কোহিনুর খাতুন, ইসমত আরা খাতুন, চম্পা খাতুন, বুলুফা খাতুন, লাবনী খাতুন, বেদনা খাতুন, বন্যা খাতুনসহ বিভিন্ন ইউনিয়ন, ওর্য়াড ও গ্রাম পর্যাযের জাতীয়তাবাদী মহিলা দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে তিনি দামুড়হুদা, জীবননগর উপজেলা, বেগমপুর, তিতুদহ ও গড়াইটুপি ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও ওর্য়াড বিএনপি, ছাত্রদল, যুবদল নেতৃবৃন্দের সাথে পৃথক পৃথক বৈঠকে মিলিত হন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)