খালেদা জিয়াকে মুক্ত করতে আন্দোলনের কোনও বিকল্প নেই

আপলোড তারিখঃ 2018-04-21 ইং
খালেদা জিয়াকে মুক্ত করতে আন্দোলনের কোনও বিকল্প নেই ছবির ক্যাপশন:
দামুড়হুদার বিভিন্ন ইউনিয়নে গণসংযোগ ও পথসভায় বিএনপি নেতা বাবু খান নিজস্ব প্রতিবেদক: খালেদা জিয়াকে মুক্ত করতে আন্দোলনের কোনও বিকল্প নেই। শান্তিপূর্ণ এবং নিয়মতান্ত্রিক আন্দোলনের মাধ্যমেই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারামুক্ত করবো এবং আওয়ামী লীগের পতন ঘটাবো আমরা। বর্তমান সরকার মিথ্যা মামলায় অবৈধ রায় দিয়ে তিন তিন বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে একটি নির্জণ কারাগারে বন্দি করে রেখেছে। বেগম খালেদা জিয়াকে কারাগারে রেখে এদেশে কোন পাতানো নির্বাচন হতে দেয়া যাবে না। তাঁর মুক্তির জন্য যে কোন সময় ডাক আসবে। এ জন্য সকল নেতাকর্মীকে প্রস্তুত থাকতে হবে। দামুড়হুদার বিভিন্ন ইউনিয়নে গণসংযোগ ও পথসভাকালে সাধারণ জনগণ এবং দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে উপরোক্ত কথাগুলো বলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম-আহ্বায়ক, কেন্দ্রীয় বিএনপির উপ-কোষাধ্যক্ষ ও চুয়াডাঙ্গা-২ নির্বাচনী এলাকায় দলীয় মনোনয়ন প্রত্যাশি মাহমুদ হাসান খান বাবু। তিনি আরো বলেন, নির্দলীয় ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে এ সরকারকে বাধ্য করা হবে। আগামী জাতীয় নির্বাচনে তিনি ধানের শীষ মার্কায় ভোট দেয়ারও আহবান জানান। তিনি গতকাল শনিবার উপজেলার জুড়ানপুর, নতিপোতা, নাটুদহ ও দামুড়হুদা সদর ইউনিয়নের বিভিন্ন গ্রামে ব্যাপক গনসংযোগ ও পথসভা করেন। গণসংযোগকালে তাঁর সফর সঙ্গী ছিলেন দামুড়হুদা উপজেলা বিএনপির সাবেক সভাপতি খাজা আবুল হাসনাত, বর্তমান সভাপতি মনিরুজ্জামান মনির, সহ-সভাপতি মোকাররম হোসেন, সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু, উথলী ইউপি চেয়ারম্যান ও জীবননগর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, হাসাদহ ইউনিয়ন বিএনপির সভাপতি কামাল সিদ্দিক, জুড়ানপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ইদ্রিস আলী, সাধারণ সম্পাদক সাইদুর রহমান লিপু, হাউলী ইউনিয়ন বিএনপির সহসভাপতি ইউসুফ আলী, সাধারণ সম্পাদক আ. ওয়াহেদ, দামুড়হুদা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রহমান মালিথা, সাধারণ সম্পাদক আ. রহিম, কার্পাসডাঙ্গা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু সাইদ বিশ্বাস, পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়ন বিএনপির সভাপতি শফিউল্লাহ, সাধারণ সম্পাদক আশরাফুল হক বিপ্লব, কুড়–লগাছি ইউনিয়ন বিএনপির সভাপতি আ. রশিদ, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, নতিপোতা ইউনিয়ন বিএনপির সভাপতি রহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, নাটুদহ ইউনিয়ন বিএনপির সভাপতি সামসুল আলম, সাধারণ সম্পাদক ওসমান গনি, বিএনপি নেতা আমির মাস্টার, ওহিদুজ্জামান, নজরুল মেম্বার, আসলাম, জুলমত মেম্বার, উপজেলা যুবদল নেতা মাহবুবুর রহমান বাচ্চু, আনিছুজ্জামান আনিছ, প্রভাষক আবুল হাশেম, একরামুল মেম্বার, সামসুল, সেলিম, কলম, জাহাঙ্গীর, উপজেলা ছাত্রদল নেতা মাহফুজুর রহমান মিল্টন, আরিফুল ইসলাম, ইমদাদ মেম্বার, মিলন, ইমান আলী, রবি, আনারুল প্রমূখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)