ঐক্যবদ্ধতার কোন বিকল্প নেই; তবে অশুভ শক্তির সাথে নয়

আপলোড তারিখঃ 2018-04-21 ইং
ঐক্যবদ্ধতার কোন বিকল্প নেই; তবে অশুভ শক্তির সাথে নয় ছবির ক্যাপশন:
জীবননগরে ১৪ দলের কর্মী সমাবেশে হুইপ ছেলুন জোয়ার্দ্দার জীবননগর অফিস: ঐক্যবদ্ধতার কোন বিকল্প নেই, তবে অশুভ শক্তির সাথে কোন ঐক্যবদ্ধতা নয়। বরং তাদের মুখোশ জনসম্মুখে উন্মোচন করতে হবে। তবেই জনসাধারন এ সমস্থ অশুভ শক্তি থেকে দুরে থাকবে। জীবননগরে ১৪ দলের কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেছেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি, চুয়াডাঙ্গা-১ আসনের সাংসদ, জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা সোলাইমান হক জোয়ার্দ্দার ছেলুন। তিনি বলেন, ‘দলের মধ্যে কিছু অশুভ শক্তি প্রবেশ করেছে; যারা খালবিল দখল, টেন্ডারবাজী, দলের নেতাকর্মিদের নামে মিথ্যা মামলা করে হয়রানি করছে। এ ছাড়া দলীয় নেতাকর্মীদের উপর হামলা করাসহ প্রকৃত আওয়ামী লীগের নেতাকর্মীদের বাদ নিয়ে কতিপয় কিছু ব্যক্তিদের নিয়ে বিভিন্ন ধান্দা করা এ সমস্থ অশুভ শক্তি থেকে সকলে সাবধানে থাকবেন। এখন সময় এসেছে এদের প্রতিহত করার।’ তিনি আরো বলেন, ‘হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে সোনার বাংলা গড়ার জন্য স্বপ্ন দেখে ছিলেন তা আজ পুরন করেছেন তাঁরই সুযোগ্য কন্যা বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।’ হুইপ ছেলুন বলেন, ‘এক সময় ছিল দেশের মানুষ না খেয়ে অনাহারে অনাদারে জীবন-যাপন করেছে। কিন্তু বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে দেশের মানুষ আর অনাহারে অনাদারে জীবন-যাপন করছে না। জাতির জনকের সুযোগ্য কন্যা শেখ হাসিনা প্রতিনিয়ত দেশের আবহমান সাধারন মানুষের জীবনমান উন্নয়নের জন্য কাজ করে চলেছেন। দেশের মধ্যে একটি কুচক্রি মহল চেয়েছিল বাংলাদেশে যেন পদ্মা সেতু তৈরি না হয় সে জন্য তারা বিভিন্ন ভাগে দেশের উন্নয়নের বাধা সৃষ্টি করেছিল। সকল বাধা উপেক্ষা করে প্রধানমন্ত্রীর একান্ত প্রচেষ্ঠায় বিশ্ব ব্যাংকের কোন সহযোগিতা ছাড়াই দেশের অর্থেই পদ্মা সেতু নির্মানের কাজ চলছে। শুধু তাই নয় প্রধানমন্ত্রীর প্রচেষ্ঠায় বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নশীল দেশ হিসাবে পরিচিতি লাভ করেছে। তাই আসুন আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে আগামীতে নৌকা প্রতিকের বিজয়ের লক্ষে কাজ করি এবং জননেত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করে তুলি।’ গতকাল শনিবার বিকাল ৪টায় জীবননগর উপজেলা ১৪ দলের আয়োজনে উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক নজরুল ইসলামের সভাপতিত্বে জীবননগর শহরের মেইন বাসস্টান্ডের মুক্তমঞ্চে ১৪ দলের কর্মি সমাবেশ অনুষ্ঠানে বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন জেলা জাসদের সভাপতি আনোয়ারুল ইসলাম বাবু, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জীবননগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোশারফ হোসেন মিয়া, জেলা সাম্যবাদী দলের সাধারন সম্পাদক আলাউদ্দিন ওমর, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খুস্তার জামিল, সহ-সভাপতি নজরুল মল্লিক, জেলা জাসদের সহ-সভাপতি আবুল হোসেন মন্ডল, জেলা ওয়াকার্স পাটির সাধারন সম্পাদক মজনুর রহমান, দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদের সাবেক প্রশাসক মাহফুজুর রহমান মনজু, দর্শনা পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও দর্শনা পৌর মেয়র মতিয়ার রহমান, জীবননগর পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক মুন্সী নাসির উদ্দিন, জীবননগর উপজেলা যুবলীগ নেতা শামীম ফৈরদৌস। আরো উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য যুবলীগ নেতা শফিকুল ইসলাম নান্নু, কাজী শামসুর রহমান চঞ্চল, এ্যাড আকিমুল ইসলাম, লিটন, মফিজুল, জাকির বিশ্বাস, টজো, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রুবাইত বিন আজাদ সুস্তির, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহাবুল ইসলাম, ছাত্রলীগ নেতা চঞ্চল, শরিফসহ বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও মহিলা লীগের নেতাকর্মীরা। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন শাহিনুর মাস্টার ও মুন্সী নাসির।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)