কোটচাঁদপুরে সাপ্তাহিক দিগন্তবাণী সম্পাদক লাঞ্ছিত

আপলোড তারিখঃ 2018-04-21 ইং
কোটচাঁদপুরে সাপ্তাহিক দিগন্তবাণী সম্পাদক লাঞ্ছিত ছবির ক্যাপশন:
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুর থেকে প্রকাশিত সাপ্তাহিক দিগন্তবাণী পত্রিকার সম্পাদক শাহাজামানকে পিটিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। তাকে কোটচাদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গতকাল শনিবার বেলা ১০টার দিকে উপজেলা শহরের আল আমিন নিন্ম মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। আহত সাংবাদিক জানান, এলাকায় রাস্তা নির্মাণ করা নিয়ে স্কুল কমিটির সাথে পাশের বসতিদের বিরোধ চলে আসছিল। এ বিরোধ মিমাংসার জন্য শনিবার সকালে বৈঠক ডাকা হয়। সেখানে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন পৌর আওয়ামীলীগ নেতা ফারজেল হোসেন, স্কুল কমিটির সদস্য উপজেলা কৃষকলীগের আহ্বায়ক সাহাজান আলীসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। রাস্তা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে উপজেলা কৃষকলীগের আহ্বায়ক উত্তেজিত হয়ে পড়েন এবং সাপ্তাহিক দিগন্তবাণী পত্রিকার সম্পাদক শাহজামানকে আক্রমণ করে বসেন। এতে গুরুতর ভাবে অসুস্থ্য হয়ে পড়েন সম্পাদক শাহজামান। দ্রুত তাকে উদ্ধার করে কোটাচাঁদুপর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সংশ্লিষ্ট ঝিনাইদহ-৩ আসনের জাতীয় সংসদ সদস্য নবী নেওয়াজ ঘটনার সাথে জড়িতদের ছাড় দেওয়া হবেনা বলে জানিয়েছেন। পুলিশ সুপার মিজানুর রহমানকে বিষয়টি অবহতি করা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রেসক্লাবের সভাপতি আলউদ্দীন আজাদ। তিনি আরো জানিয়েছেন আহত সাংবাদিক জেলা প্রেসক্লাবের নির্বাহী পরিষদের সদস্য । ঘটনার নিন্দা ও জড়িত ব্যক্তিকে গ্রেফতার করার দাবি জানিয়েছন জেলা প্রেসক্লাবের সভাপতি আলাউদ্দীন আজাদ ও সাধারণ সম্পাদক শেখ সেলিমসহ সাংবাদিক নেতৃবৃন্দ। তারা হাসপাতালে চিকিৎসাধীন আহত সাংবাদিকের সাথে দেখা করেন এবং চিকিৎসার খোঁজ খবর নেন। এক বিবৃতিতে তারা বলেছেন, ‘জড়িত ব্যক্তিকে গ্রেফতার না করা হলে শিঘ্রই বড় ধরনের আন্দোলন কর্মসূচী ঘোষনা করা হবে। ঘটনার আরো নিন্দা ও জড়িত ব্যক্তির বিচার দাবি করেছেন কোটচাঁদপুর উপজেলায় কর্মরত সাংবাদিকরা। কোটচাঁদপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানা গেছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)