রাস্তা নয় যেন মরণ ফাঁদ! দ্রুত সংস্কারের দাবি

আপলোড তারিখঃ 2018-04-20 ইং
রাস্তা নয় যেন মরণ ফাঁদ! দ্রুত সংস্কারের দাবি ছবির ক্যাপশন:
সরোজগঞ্জ-কালুপোল রাস্তাটির বেহালদশা : কর্তৃপক্ষের নজর নেই সরোজগঞ্জ অফিস: চুয়াডাঙ্গা সদরের সরোজগঞ্জ বাজার থেকে কালুপোল পর্যন্ত রাস্তাটি দীর্ঘদিন সংস্করণ না করায় যান ও মানুষজন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। জরুরী ভাবে সংস্কার না করা হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। বর্তমানে রাস্তাটির অচলাবস্থার কারণে প্রতিনিয়ত দুর্ভোগের সম্মুখীন হতে হচ্ছে যানবাহনসহ চলাচলকারী পথচারীদেরকেও। রাস্তাটির মাঝে মাঝে বিশাল আকৃতির ছোট বড় গর্তও হয়েছে। প্রবল বৃষ্টির কারণে রাস্তার মাঝের গর্তের ভিতরে হাঁটু পানি জমেছে। আর সেই গর্তের ভিতরে জমে থাকা পানির লুকায়িত ফাঁদে পড়ে যানবাহণ ও মালামাল বহণকারী গাড়ি মাঝে মাঝেই দুর্ঘটনার শিকার হচ্ছে। একই সাথে স্কুল/কলেজ/মাদ্রাসাগামী ছাত্রছাত্রীসহ সাধারণ জনগণের চলাচলের সময় বিপদের সম্মুখিন হতে হয়। ভোগান্তির শিকার যাত্রী সাধারণের দাবি এভাবে আর কতদিন? কর্তৃপক্ষের নজরে পড়ে না এমন বেহাল দশা। এই স্বল্পো কিলো মিটার রাস্তার সংস্কারের অভাব থাকায় কর্তৃপক্ষকে নিন্দাজনক শব্দ প্রকাশ করা হয়েছে। দ্রুত রাস্তা মেরামতে উর্দ্ধতন কর্তৃপক্ষের আশু দৃষ্টি কামনা করেছে তারা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)