ছবির ক্যাপশন:
রথতলা হরিবাসর আঙ্গিনা ও শ্রী শ্রী সত্য নারায়ণ মন্দির পরিদর্শন
আলমডাঙ্গা অফিস/প্রতিনিধি: আলমডাঙ্গার ঐতিহ্যবাহী রথতলা হরিবাসর আঙ্গিনা ও শ্রী শ্রী সত্য নারায়ণ মন্দির পরিদর্শন করেছেন ভারতীয় দুতাবাসের ঢাকাস্থ ফাস্ট সেক্রেটারী রমা কান্ত গুপ্ত। তিনি গতকাল বেলা ৫টায় প্রথমে রথতলা হরিবাসর আঙ্গিনা পরিদর্শন করেন। এসময় আলমডাঙ্গার সনাতন সম্প্রদায়ের জনগন তাকে পুষ্পাঞ্জলী দিয়ে স্বাগত জানায়। রথতলা মন্দির প্রাঙ্গনে এক সংক্ষিপ্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি রমা কান্ত গুপ্ত ছাড়াও বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রাহাত মান্নান, পৌর মেয়র হাসান কাদির গনু, রথতলা হরিবাসর আঙ্গিনা ও শ্রী শ্রী সত্য নারায়ণ মন্দির কমিটির সভাপতি বিশিষ্ট শিল্পপতি বাবু গিরিধারি লাল মোদি, বিজয় লাল মোদি, জেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সহÑসভাপতি সুনিল অধিকারী। উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি ডাঃ অমল কুমার বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহÑসভাপতি প্রশান্ত অধিকারী, আওয়ামী লীগ নেতা লিয়াকত হোসেন লিপু মোল্লা, উপজেলা পূজা উদযাপন পরিষদের সম্পাদক নিমাই রায়, বেলগাছী ইউনিয়ন আ’লীগ সভাপতি সমীর দে, পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক পরিমল কুমার ঘোষ কালু ঘোষ হিন্দু যুব সম্প্রদায়ের আহবায়ক বিশ্বজিৎ সাধু খাঁ, যুগ্ম আহবায়ক পলাশ আচার্য্য, রথতলা মন্দির কমিটির সম্পাদক বিদ্যুৎ সাহাসহ আলমডাঙ্গা সনাতন সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এসময় কলা কেন্দ্রের শিল্পীরা সংগীত পরিবেশনের মাধ্যমে প্রধান অতিথিকে স্বাগত জানায়। পরে তিনি আলমডাঙ্গা শহরের চারতলার মোড়ে অবস্থিত শ্রী শ্রী সত্য নারায়ণ মন্দির ও মহা শ্বশ্মান এবং কালি মন্দির পরিদর্শন করেন।
