ঘরে ঘরে লিফলেট বিতরণ

আপলোড তারিখঃ 2018-04-20 ইং
ঘরে ঘরে লিফলেট বিতরণ ছবির ক্যাপশন:
মেহেরপুরে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে মেহেরপুর অফিস: বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে মেহেরপুর জেলা বিএনপির পক্ষ থেকে লিফলেট বিতরণ করা হয়। গতকাল শুক্রবার সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের ইচাখালী, ঝাঁঝাঁ গ্রামে ঘরে ঘরে গিয়ে প্রচারপত্র বিতরণ ও দো’আ করা হয়। প্রচারপত্র বিতরণ করে মেহেরপুর জেলা বিএনপির সদস্য ও শিক্ষক কর্মচারী ঐক্যেজোটের ভারপ্রাপ্ত মহাসচিব মো. জাকির হোসেন বলেন, সরকার সম্পন্ন মিথ্যা বানোয়াট মামলায় বেগম খালেদা জিয়াকে কারারুদ্ধ করে রেখেছে। ৭৩ বছর বয়স্কা একজন নারীকে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য সুরক্ষার জন্য চিকিৎসার জন্য কোন কার্যকরী পদক্ষেপ গ্রহণ করছে না। অবিলম্বে বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও তার ইচ্ছানুযায়ী চিকিৎসার গ্রহণের সুযোগ দাবী করেন এই বিএনপি নেতা। প্রচারপত্র বিতরণের সময় মেহেরপুর জেলা সহসভাপতি ওমর ফারুক লিটন, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ফয়েজ মোহাম্মদ তাদের বক্তব্যে দুর্বার আন্দলনের মাধ্যমে বেগম খালেদা জিয়ার মুক্তি দাবি জানান। এ সময় আরো উপস্থিত ছিলেন বিএনপি নেতা এ্যাড. মখলেছুর রহমান স্বপন, ইদ্রিস আলী, ইসমাইল হোসেন, পৌর যুবদল নেতা মনিরুল ইসলাম মনি, ছাত্রনেতা মোঃ রোকনুজ্জামান রোকন প্রমূখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)