আলমডাঙ্গার সাহেবপুরে মোটরসাকেলের ধাক্কায় শিশু আহত

আপলোড তারিখঃ 2018-04-20 ইং
আলমডাঙ্গার সাহেবপুরে মোটরসাকেলের ধাক্কায় শিশু আহত ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার সাহেবপুর গ্রামের মাঝেরপাড়ার মোটরসাকেল ধাক্কায় পিয়াস (৫) নামের এক শিশু গুরুতর আহত হয়েছে। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। আহত পিয়াস আলমডাঙ্গার সাহেবপুর মাঝেরপাড়ার মো. ঝিন্টু আলীর ছেলে । জানা যায়, গতকাল বৃহস্পতিবার দুপুর ২ টার দিকে নিজ বাসার সামনের রাস্তা পার হওয়ার সময় সামনে থেকে আসা মোটরসাইকেল চালক নিয়ন্ত্রণ হারিয়ে শিশু পিয়াসকে ধাক্কা দেয়। এতে শিশু পিয়াস ছিটকিয়ে রাস্তায় পড়ে যায়। স্থানীয়দের সহযোগিতায় পরিবারের সদস্যরা পিয়াসকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। কর্তব্যরত চিকিৎসক বলেন, আহত পিয়াস এর অবস্থা আশংকাজনক। তার মাথায় এবং শরীরের বিভিন্ন স্থানে ক্ষত হয়েছে। আমরা তাকে প্রথমিক চিকিৎসা দিয়েছি। তবে তার অবস্থা অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বাইরে রেফার্ড করা হতে পারে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)