ঝিনাইদহে কৃষক হত্যা মামলায় দুই জনের যাবজ্জীবন

আপলোড তারিখঃ 2018-04-20 ইং
ঝিনাইদহে কৃষক হত্যা মামলায় দুই জনের যাবজ্জীবন ছবির ক্যাপশন:
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ সদর উপজেলার নারিকেলবাড়ীয়া গ্রামের কৃষক মিলন হত্যা মামলায় দুই জনের যাবজ্জীবন কারাদন্ডাদেশ দিয়েছে আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক মোঃ গোলাম আযম এ দন্ডাদেশ প্রদান করেন। দন্ডিতরা হলেন- নারিকেলবাড়ীয়া গ্রামের মনছের আলী ও রবিউল ইসলাম। মামলার বিবরণে জানা যায়, ২০০৪ সালের ৬ জানুয়ারি রাতে পূর্ব শুক্রতার জের ধরে সদর উপজেলার নারিকেল বাড়ীয়া গ্রামের আব্দুল গফুরের ছেলে মিলনকে প্রতিপক্ষরা বাড়ী থেকে ধরে নিয়ে যায়। পরদিন সকালে বাড়ীর পাশের একটি মাঠ থেকে তার গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে ১৯ জনকে আসামী করে ঝিনাইদহ সদর থানায় একটি মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ আদালতে ৮ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে। দীর্ঘ স্বাক্ষ্য গ্রহণ ও শুনানী শেষে আদালত বৃহস্পতিবার রবিউল ইসলাম ও মনছের আলীকে যাবজ্জীবন কারাদন্ড ও ১০ হাজার টাকা করে জরিমানা ও বাকী ৬ আসামীকে বেকসুর খালাস দেন। দন্ডিত আসামীর মধ্যে রবিউল ইসলাম পলাতক রয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)