এক জনের ৯ বছরের কারাদন্ড : ৭ আসামী খালাস

আপলোড তারিখঃ 2018-04-20 ইং
এক জনের ৯ বছরের কারাদন্ড : ৭ আসামী খালাস ছবির ক্যাপশন:
মেহেরপুরে সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা মামলার রায় মেহেরপুর অফিস: সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা মামলায় মেহেরপুরের এক জনকে ৯ বছরের সশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে এবং ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ২ মাসের কারাদন্ড দিয়েছে আদালত। এ ছাড়া ওই একই মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় ৭ আসামীকে খালাস দেয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে মেহেরপুর জেলা ও দায়রা জজ মোহাম্মদ গাজী রহমান এই রায় দেন। দন্ডপ্রাপ্ত আসামীরা হলেন মেহেরপুর সদর উপজেলার আমঝুপি উত্তর পাড়ার মৃত গোলজার হোসেন শেখ এর ছেলে মোঃ আলমগীর কবির তানসেন। রায়ের সময় আসামী আদালতে উপস্থিত ছিলেন। এ মামলায় ৮ জন স্বাক্ষী স্বাক্ষ্য দেয়। মামলার বিবরণে জানা যায়, রাষ্ট্র বিরোধী প্রচারণা চালানোর অভিযোগে গত গত ১২ জুন ২০১৬ তারিখে মেহেরপুর সদর থানা পুলিশ অভিযান চালিয়ে মামলার ১নং আসামী সদর উপজেলার আমঝুপি উত্তর পাড়ার মৃত গোলজার হোসেন শেখের ছেলে মোঃ আলমগীর কবির তানসেনকে আটক করে। পরে তার ব্যবসায়ীক প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ২৪০ পিচ লিফলেট উদ্ধার করে পুলিশ। এ ব্যাপারে মেহেরপুর সদর থানায় সন্ত্রাস বিরোধী আইনের মামলা হয়। যার মামলা নং-২৩। এ মামলায় সরকার পক্ষে মামলা পরিচালনা করেন পাবলিক প্রসিকিউটর এ্যাডভোকেট পল্লব ভট্রাচার্য এবং আসামী পক্ষে মামলা পরিচালনা করেন এ্যাডভোকেট মারুফ আহম্মদ বিজন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)