অমানবিক নির্যাতনের অভিযোগ : হাসপাতালে ভর্তি : স্ত্রীর মামলা

আপলোড তারিখঃ 2018-04-20 ইং
অমানবিক নির্যাতনের অভিযোগ : হাসপাতালে ভর্তি : স্ত্রীর মামলা ছবির ক্যাপশন:
দর্শনার দেশ ট্রেড লিংকের ম্যানেজার নজরুলকে অফিস কক্ষে আটকে দর্শনা অফিস: দেশ ট্রেড লিংক দর্শনা অজডো হাউজ ইনচার্জ নজরুল ইসলামকে নির্যাতনের অভিযোগ উঠেছে ঝিনাইদহ প্রধান অফিসের কয়েকজনের বিরুদ্ধে। বুধবার দিনভর নির্যাতন শেষে নজরুলকে আহত অবস্থায় রাতে পরিবারের কাছে ফেরত দেয়া হয়েছে। আহত নজরুলকে ভর্তি করা হয়েছে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে। আহতের অবস্থা গুরুতর বলে জানিয়েছে চিকিৎসক। এ ঘটনায় জেলার সকল কর্মকর্তা ও কর্মচারীরা কর্মবিরতি রেখেছে। অভিযোগে জানা যায়, ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানী লিঃ এর এজেন্ট ঝিনাইদহ প্রধান কার্যালয়ের আওতাধীন দর্শনা অজডো হাউজ ইনচার্জ নজরুল ইসলামকে গত মঙ্গলবার রাতে মোবাইল ফোন করে চুয়াডাঙ্গা অফিসের মাছুম। তিনি ফোনে জানান সকাল ৯ টার মধ্যে অফিসে উপস্থিত হওয়ার জন্য। সে মোতাবেক ফোনের নির্দেশ অনুযায়ী দর্শনা অজডো হাউজ ইনচার্জ পরদিন বুধবার সকালে ঝিনাইদহ অফিসে পৌছায়। সেখানে পৌছানোর পর মাছুমের নির্দেশে সবুজ তৌহিদের কক্ষে পাঠাই। এরপর দীর্ঘক্ষণ সেখানে বসিয়ে রাখার পর বেলা সাড়ে ১২ টার দিকে অফিস কক্ষে আসে এমডির চাচাতো ভাই লাভলু। সেখানে পৌছানো মাত্র নজরুলের চোঁখ গামছা দিয়ে বাঁধে এবং হাত বেঁধে অমানুষিক ভাবে নির্যাতন করে বিকাল পৌনে ৫ টা পর্যন্ত। নজরুলের মোবাইল ফোনে তার স্ত্রীর একাধিক ফোনের পর মোবাইল ফোনটি নজরুলের হাতে দেয় লাভলু। মোবাইল ফোন পেয়ে নজরুল তার স্ত্রীকে ফোনে ঘটনার আংশিক বলে। পরে বুধবার রাত ১২ টার দিকে একটি মাইক্রোযোগে দর্শনায় পৌছে দেয়া হয় নজরুলকে। নজরুলকে হস্তান্তরের সময় তার স্ত্রীর কাছ হতে একটি লিখিত কাগজে স্বাক্ষর করিয়ে নেয় হস্তান্তরকারীরা। এরপর পরদিন সকালে তাকে গুরুতর অবস্থায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এব্যাপারে ঝিনাইদহ থানায় একটি অভিযোগ করা হয়েছে বলে জানান নজরুল ইসলাম। উল্লেখ্য, গত ১৫ এপ্রিল রোববার দিবাগত রাতে ব্রিটিশ টোব্যাকো (সিগারেট) কোম্পানী'র দর্শনা অজডো হাউজে দুঃসাহসীক চুরির ঘটনা ঘটে। এতে চোরেরা অফিস কক্ষের জানালার গ্রীল কেটে ভিতরে ঢুকে লকার থেকে সাড়ে ১৩ লক্ষ টাকা লুট করে নিয়ে যায়। এ অফিস কক্ষের পাশের একটি কক্ষে পরিবার নিয়ে থাকতেন দর্শনা অজডো হাউজের ইনচার্জ নজরুল ইসলাম। যে কারণে তাদের সন্দেহ হয় টাকা চুরির সাথে নজরুল জড়িত। সে কারণে তাকে কৌশলে ঝিনাইদহ প্রধান কার্যালয়ে ডেকে নিয়ে তার উপর অমানুষিক নির্যাতন করা হয়। এ বিষয়ে নজরুল ইসলাম আরও জানান, চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলাসহ ঝিনাইদহ জেলার আংশিক ব্রিটিশ টোব্যাকো কোম্পানী (সিগারেট) লিমিটেডের ডিলার ঝিনাইদহের ডা. হারুন অর রশিদ। তিনার উপস্থিতে আমার উপর অমানুষিক নির্যাতন করা হয়। দর্শনা অজডো হাউজ ইনচার্জ নজরুল ইসলামের উপর অন্যায় ভাবে নির্যাতন করার প্রতিবাদ জানায়, চুয়াডাঙ্গা ও ঝিনাইদহ জেলার ব্রিটিশ টোব্যাকো কোম্পানী লিঃ, বিকাশ এজেন্ট ও বাংলালিংক আই টপ লোড এর অধিনে কর্মরত সকল কর্মকর্তা-কর্মচারীরা কর্মবিরতি পালন করছে। যার ফলে ব্রিটিশ টোবাকো কোম্পানীর কোন সিগারেট, বিকাশ ও বাংলালিংক আই টপ লোড হয়নি এজেন্ট মোবাইলে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)