আলমডাঙ্গায় ৭ কোটি টাকার উন্নয়নমূলক কাজের উদ্বোধনকালে হুইপ ছেলুন

আপলোড তারিখঃ 2018-04-20 ইং
আলমডাঙ্গায় ৭ কোটি টাকার উন্নয়নমূলক কাজের উদ্বোধনকালে হুইপ ছেলুন ছবির ক্যাপশন:
আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয় আলমডাঙ্গা অফিস: বর্তমান সরকার উন্নয়নমূখি সরকার। আমরা ক্ষমতায় এসে যে উন্নয়ন করেছি এতো বছরেও কেউ তা করেনি। এই জেলায় যে উন্নয়ন হয়েছে তা সবার দেখা। এই উপজেলার এমন কোন রাস্তা নেই যেটা আমরা পাকা করি নাই। আজকে পোলতাডাঙ্গার এই ব্রীজ নির্মাণ কাজ শুরু হলো। খুব অল্প দিনেই হাটবোয়ালিয়া ব্রীজের কাজ করা হবে। আমরা প্রত্যেক স্কুলে ভবন নির্মাণ করে দিয়েছি। ডিজিটাল ল্যাব করা হয়েছে। যেগুলো এখানও বাকি আছে আশা করি খুব শিঘ্রই সম্পন্ন করা হবে। আলমডাঙ্গা উপজেলার আসমানখালি রাস্তার বাড়াদীর পোলতাডাঙ্গা ঘাট ও ভাংবাড়িয়া-গাংনী এলাকায় ৭ কোটি টাকার ৯০০ মিঃ মাথাভাঙ্গা নদীর উপর ৯৬ মিঃ দীর্ঘ পিসি গার্ডার ব্রীজ নির্মাণ প্রকল্পের ফলক উন্মোচনকালে উপরোক্ত কথাগুলো বলেন জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্বা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি। এরপর ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত কর্মী সমাবেশে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক’র সভাপতিত্বে প্রধান অতিথির গুরুত্বপূর্ণ ও দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন তিনি। চুয়াডাঙ্গা-১ আসনের সাংসদ, জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় আসলে এলাকার উন্নয়ন হয়, দেশের মানুষ শান্তিতে বসবাস করে। নিজেদের ঘরের জনালা দরজা খুলে নিশ্চিন্তে ঘুমাতে পারে। সার নিতে লাইনে দাড়াতে হয় না। কৃষককে তেলের জন্য গুলি খেয়ে মরতে হয় না। আপনারা নৌকায় ভোট দিয়ে পুনঃরায় অত্রাঞ্চলের উন্নয়নের অংশিদারিত্ব করার সুযোগ দিন।’ সমাবেশে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খুস্তার জামিল, প্রশান্ত অধিকারী, যুগ্ম সাধারন সম্পাদক সাবেক চুয়াডাঙ্গা পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, সাংগাঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, মাসুদুজ্জামান লিটু বিশ্বাস, এ্যাড. আব্দুল মালেক, তথ্য ও গবেষণা সম্পাদক কাউছার আহম্মেদ বাবলু, বন ও পরিবেশ সম্পাদক সহিদুল ইসলাম খান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র হাসান কাদীর গনু, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার রাহাত মান্নান, সাবেক ইউপি চেয়ারম্যান মনিরুজ্জান মনি, জেলা পরিষদ সদস্য আসাবুল হক ঠান্ডু, মুহাম্মদ রানা মন্ডল, নবনির্বাচিত চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ইয়াকুব আলী মাষ্টার, ইউপি চেয়ারম্যান সমিতির সভাপতি নুরুল ইসলাম, বিশিষ্ট আওয়ামী লীগ নেতা লিয়াকত আলী লিপু মোল্লা, পৌর সভাপতি আবু মুছা, সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম, শওকত আলী, ইউপি চেয়ারম্যান আমিরুল ইসলাম মন্টু, আবু সাঈদ পিন্টু, লুৎফর রহমান, বাড়াদী ইউপি চেয়ারম্যান মাসুদ পারভেজ, জেলা যুবলীগের সদস্য মতিয়ার রহমান ফারুক, পিন্টু, ডিটো, সাবেক ছাত্রনেতা মোল্লা জাফর, ইকলুছ, হাসানুজ্জামান, জেলা মৎসজীবী লীগের সভাপতি শাহাবুল হক, ছাত্রলীগ নেতা সালমুন আহম্মেদ ডন, আলাল উদ্দিন, নয়ন সরকার, আশরাফুল ইসলাম, নাহিদ হাসান তমালসহ যুবলীগ, মহিলা লীগ, কৃষক লীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগের নেতাকর্মীরা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)