ছবির ক্যাপশন:
চাঁদাবাজি, ডাকাতি ও অপহরণসহ একাধিক মামলার আসামী বাবু নিখোঁজ
নিজস্ব প্রতিবেদক: রাত দশটা। মোবাইল ফোনে গোয়েন্দা পুলিশের কাছে সংবাদ আসে আলমডাঙ্গার মুন্সীগঞ্জ গড়চাপড়া গ্রামের শুকুর আলীর ছেলে বাবু (৫০) খুন হয়েছে। এ সংবাদ পেয়ে পুলিশ সুপার মাহবুবুর রহমানের (পিপিএম) নির্দেশে জেলা গয়েন্দা শাখার (ডিবি) এসআই ইব্রাহিম আলী ও এসআই আশরাফের নেতৃত্বে গোয়েন্দা পুলিশের একটি দল সেখানে যায়। খবর পেয়ে আলমডাঙ্গা থানার ওসি আবু জিহাদের নেতৃত্বে অপরএকটি দলও ততক্ষণে সেখানে পৌঁছায়। পুলিশের সাথে গ্রামবাসী একত্রিত হয়ে রাত দশটা থেকে কয়েক ঘন্টাব্যাপি বৃষ্টি মাথায় নিয়েই গড়চাপড়া গ্রামের মাঠে নিখোঁজ বাবুর লাশ উদ্ধার অভিযানে নামে। একই সংবাদ আসে পত্রিকা অফিসেও। তাৎক্ষণিক ভাবে সংবাদের সত্যতা জানতে ঘটনাস্থলে ছুটে যান সংবাদকর্মীরাও। তবে শেষ পর্যন্ত বাবুর লাশ কি বা তার কোন সন্ধান মেলেনি এখনও পর্যন্ত।
জেলা গেয়েন্দা শাখার এসআই ইব্রাহিম আলী ও এসআই আশরাফ জানান, গতকাল রাত দশটায় একটি মোবাইল ফোনে সংবাদ আসে- আলমডাঙ্গা উপজেলার গড়চাপড়া গ্রামের শুকুর আলীর ছেলে বাবু খুন হয়েছে। এই খবরের সত্যতা যাচায়ে এসপি স্যারের নির্দেশে গোয়েন্দা শাখার ৬ সদস্যের একটি দল ও আলমডাঙ্গা থানার ওসি আবু জিহাদের নেতৃত্বে অপর একটি দলসহ বাবুর স্বজন এবং গ্রামবাসীরা মিলে গতকাল রাত ১০ টা থেকে লাশ উদ্ধারে অভিযানে নামে। কিন্তু সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত গভীর রাত পর্যন্ত বাবুর কোন সন্ধান মেলেনি। তবে পুলিশ অত্র এলাকায় অভিযান অŸ্যহত রেখেছে।
এসআই ইব্রাহিম আলী আরো জানান, ঘটনা যায় হোক; এই বাবুর নামে আলমডাঙ্গা ও চুয়াডাঙ্গা সদর থানায় চাঁদাবাজী, ডাকাতি ও অপহরনসহ একাধিক মামলা রয়েছে।
এদিকে বাবুর স্বজনদের ভাষ্য- বাবু গতকাল সন্ধ্যায় তার বাড়িতে তামাক ঘরে তামাক জ্বাল দিচ্ছিল। এসময় থেকে বাবু হঠাৎ নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা নিজেরাই বাবুকে খুঁজতে থাকে। তাকে না পেয়ে স্বজনরা উতলা হয়ে পড়ে। পরিবারের পক্ষ থেকে নিখোঁজের ঘটনা পুলিশকে জানালে পুলিশ গড়চাপড়া গ্রামের সব জায়গায় নিখোঁজ বাবুকে উদ্ধারের চেষ্টা অব্যাহত রেখেছে।
সর্বশেষ রাত আড়াইটা দিকে আলমডাঙ্গা থানার ডিউটি অফিসারের নিকট গড়চাপড়াসহ আশপাশ এলাকায় কোন লাশ পাওয়া কিম্বা বাবু নামের কারো সন্ধান পাওয়া গেছে কিনা? এমন প্রশ্নের জবাবে ডিউটি অফিসার বলেন, ওসি স্যারসহ আলমডাঙ্গার একটি টিম গড়চাপড়া এলাকা পরিদর্শন করেছেন। পুলিশি অভিযান চলছে। তাছাড়া আদৌ বাবু নামের কেউ খুন বা নিখোঁজ হয়েছে কিনা? সে বিষয়ে আমরা কোন সত্যতা পায়নি।
