দর্শনায় শাবলের আঘাতে গৃহবধু জখম

আপলোড তারিখঃ 2018-04-19 ইং
দর্শনায় শাবলের আঘাতে গৃহবধু জখম ছবির ক্যাপশন:
দর্শনা অফিস: দর্শনা দক্ষিণচাঁদপুরে জমির সীমানায় বেড়া দেওয়াকে কেন্দ্র করে প্রতিবেশী রাজুর শাবলের আঘাতে ফরিদা (৩৫) নামের এক গৃহবধূ গুরুতর জখম হয়েছে। গতকাল বুধবার বিকালে ঘটনা ঘটে। পরে স্থানীয়রা জখম গৃহবধূকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, গতকাল বুধবার বেলা ৪টার দিকে দর্শনা দক্ষিণচাঁদপুর গ্রামের স্কুলপাড়ায় জমিতে বেড়া দেওয়াকে কেন্দ্র করে ইউনুচের স্ত্রী ফরিদা বেগমের সাথে প্রতিবেশী রাজ্জাকের ছেলে রাজুর বাকবিতন্ডা বাধে। একপর্যায়ে রাজু ক্ষীপ্ত হয়ে ফরিদাকে সাবল দিয়ে কয়েকবার তাকে আঘাত করে। এতে গুরুতর আহত হয় ফরিদা। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। এ ব্যাপারে আহত ফরিদার স্বামী ইউনুচ আলী রাজুর বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে বলে জানাগেছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)