ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার হকপাড়ায় শিল্পী খাতুন (২০) নামের এক গৃহবধুকে নির্যাতনের অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বুধবার রাত ৮ টার দিকে এঘটনা ঘটে। জানা যায়, আহত শিল্পী খাতুন গাইবান্ধা জেলার ফুলঝুড়ি এলাকার জামিরুলের ছেলে। তার স্বামী চুয়াডাঙ্গায় বাদাম বিক্রি করে। এই সুবাদে তারা চুয়াডাঙ্গার হকপাড়ায় একটি বাড়ি ভাড়ায় থাকে।
নির্যাতনের শিকার শিল্পি খাতুন বলেন, গত দুই দিন আগে আমার বড় ছেলে পড়ে গিয়ে সামান্য আহত হয়। আমি শারীরিক ভাবে অসুস্থ থাকায় ছেলেকে ঠিক মত যতœ করিনি বলে আমার স্বামীর অভিযোগ। এ নিয়ে গতকাল রাতে আমার সাথে তর্কবিতর্ক হয়। এক পর্যায়ে আমার স্বামী জামিরুল আমাকে লাঠি দিয়ে পিটিয়ে জখম করে এবং আমার মাথা ফেটে যায়। ঘন্টা দুয়েক পরে বাড়ির মালিক বিষয়টি টের পেয়ে আমাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত আহত শিল্পীর পরিবারের লোকজন গাইবান্ধা চুয়াডাঙ্গার উদ্দেশ্যে রওনা হয়েছে। তারা পৌছে আইনগত ব্যবস্থা গ্রহন করবেন বলে জানায় শিল্পী খাতুন।
