খাদিমপুরে দাদীর ওষুধ খেয়ে নাতি অসুস্থ!

আপলোড তারিখঃ 2018-04-19 ইং
খাদিমপুরে দাদীর ওষুধ খেয়ে নাতি অসুস্থ! ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: আলমডাঙ্গার খাদিমপুরে পিতা-মাতার অসাবধানতায় দাদীর ওষুধ খেয়ে ওবাইদুল (৫) নামের এক শিশু অসুস্থ হয়ে পড়েছে। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বুধবার রাত ৮ টার দিকে এঘটনা ঘটে। আহত শিশু ওবাইদুল চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার খাদিমপুর ইউনিয়নের মোড়পাড়ার সামসুলের পুত্র। পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল রাতে শিশু ওবাইদুল তার দাদীর ঘরে খেলা করছিল। পরিবারের অসাবধানতায় ঘরে রাখা কয়েকটে ওষুধ খুলে খেয়ে ফেলে সে। এতে কিছুক্ষন পর শিশু ওবাদুল অসুস্থ হয়ে পড়ে। পরে পরিবারের সদস্যরা ওবাইদুলকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। কর্তব্যরত চিকিৎসক বলেন, ওবাইদুলের অবস্থা আশংকাজনক। আমরা তাকে প্রাথমিক চিকিৎসা দিয়েছি। তবে তার অবস্থা এখন অনেকটা উন্নতির দিকে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)