প্রধান আসামী মানিক বিশ্বাসের ৪ দিনের রিমান্ড মঞ্জুর

আপলোড তারিখঃ 2018-04-19 ইং
প্রধান আসামী মানিক বিশ্বাসের ৪ দিনের রিমান্ড মঞ্জুর ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা যুগিরহুদায় বহুল আলোচিত হেলাল বিশ্বাস হত্যার ঘটনা নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা আলমডাঙ্গা যুগিরহুদায় বিএনপি নেতা ও বীমা কর্মী বহুল আলোচিত হেলাল বিশ্বাস হত্যা মামলার প্রধান আসামী মানিক বিশ্বাসের (২২) ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল বুধবার আলমডাঙ্গা আমলি আদালতের বিচারক জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-১ মো. মোস্তাফিজুর রহমান তার জামিন আবেদনটি মঞ্জুর করেন। দু’একদিনের মধ্যে তাকে রিমান্ডে নেয়া হবে বলে জানিয়েছে পুলিশ। এরআগে গত রোববার দুপুরে আলমডাঙ্গা আমলি আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করে মানিক বিশ্বাস। এ সময় জামিন আবেদন নাকচ করে আদালতের বিচারক জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-১ মো. মোস্তাফিজুর রহমান তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন। হেলাল বিশ্বাস খুনের ৮ দিনের মাথায় প্রধান আসামী মানিক আদালতে আত্মসমর্পণ করে। মামলার তদন্ত কর্মকর্তা এসআই জিয়াউর রহমান বলেন, আমাদের দক্ষতা আর ব্যাপক চাপের মুখে হেলাল বিশ্বাস হত্যাকান্ডের ঘটনায় প্রধান অভিযুক্ত ও এ মামলার প্রধান আসামী মানিক বিশ্বাস আদালতে আত্মসমর্পণ করতে বাধ্য হয়। আত্মসমর্পনের পর আদালত তাকে জেল হাজতে প্রেরণ করেন। হত্যার প্রকৃত রহস্য উদঘাটন, অন্যান্য অভিযুক্তদের গ্রেফতার ও হত্যা কাজে ব্যবহৃত অস্ত্র-সস্ত্রের সন্ধান করতে মানিক বিশ্বাসের ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়। রিমান্ড আবেদনটি বিচার বিবেচনা করে আদালত তার ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। সকল প্রক্রিয়া শেষে দু’একদিনের মধ্যেই তাকে রিমান্ডে নেয়া হবে। উল্লেখ্য, গত ৭ এপ্রিল সকালে নিজ ধান ক্ষেতে সেচ দেয়ার সময় কুপিয়ে খুন করা হয় চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার জুগিরহুদা গ্রামের বিএনপি নেতা ও বীমা কর্মী হেলালুল ইসলাম হেলালকে। একই গ্রামের হাসিবুল হক বিশ্বাসের ছেলে মানিক বিশ্বাসসহ তার সাঙ্গোপাঙ্গরা খুনের পরই গা ঢাকা দেয়। পরদিন সকালে হেলালের স্ত্রী রুশিয়া খাতুন বাদী হয়ে আলমডাঙ্গা থানায় একটি হত্যা মামলা করেন। মূল অভিযুক্ত মানিককে প্রধান আসামী করে ১০ জনের নামে মামলাটি রুজু করা হয়। অবশেষে ঘটনার ৮ দিনের মাথায় রোববার দুপুরে চুয়াডাঙ্গা আদালতে মানিক আত্মসমর্পণ করে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)