নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের সকল জেলায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মান (১ম পর্যায়) শীর্ষক প্রকল্পের আওতায় চুয়াডাঙ্গা জেলার গুলশান পাড়ায় (জোলের ধার) একটি কমপ্লেক্স ভবন নির্মাণ করা হয়েছে। ০.১০৬৫ একর জমির উপর ভবনটি নির্মাণে খরচ হয়েছে ২ কোটি ৫৩ লক্ষ ৬০ হাজার টাকা। এটি ২হাজার ৪০০ বর্গফুট (প্রতি ফেøার); সর্বমোট ৭ হাজার ২০০ বর্গফুট চার তলা ভিত বিশিষ্ট তিন তলা ফ্রেম স্ট্রাকচার ভবন। ভবনের প্রথম তলায় রয়েছে ০৯ (নয়) টি দোকান, দ্বিতীয় তলায় কমিউনিটি সেন্টার ও তৃতীয় তলায় রয়েছে জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার, ডেপুটি মুক্তিযোদ্ধা কমান্ডারের অফিস কক্ষ এবং কনফারেন্স কক্ষ। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের বাস্তবায়নে ভবনটি নির্মাণ করেছে গণপূর্ত অধিদপ্তর। তবে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মানের জন্য চুয়াডাঙ্গা জেলা সদর উপজেলাধীন ৪২ নং চুয়াডাঙ্গা মৌজার আর, এস ০১ নং খতিয়ানের ৮৯৯২ নং দাগের স্থান নির্ধারিত ছিল। উক্ত স্থানে ডিজিটাল সার্ভে, মাটি পরীক্ষা, কাঠামোগত নক্সা প্রনয়ন করে কাজ শুরু করার প্রাক্কালে মহামান্য হাইকোর্ট হতে উক্ত স্থানের উপর স্থিতিবস্থাদেশ জারী হওয়ায় ঐ স্থানে কাজটি শুরু করা সম্ভব হয়নি।
