ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর হাসপাতালের ময়লার ঘরে আবারো আগুন লাগার ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনে। গতকাল বুধবার রাতে ৮ টার দিকে এ ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে বিড়ি সিগারেটের আগুন থেকেই এই আগুনের সূত্রপাত হতে পারে। তবে অল্পের জন্য বড় ধরণের দুর্ঘটনার হাত থেকে রক্ষা হয়েছে। প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিসের কর্মীরা বলেন, গতকাল সকালে কেউ বিড়ি সিগারেট খেয়ে হাসপাতালের ইমারজেন্সি রুমের পাশের ময়লার ঘরে ফেলে দেয়। এতে ময়লার ঘরে আগুন লেগে চারিদিকে ছিটিয়ে পড়ে। এ সময় হাসপাতালের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে নেয়।
উল্লেখ্য, গত ১৯ মার্চ সকাল ১০ দিকে একই ভাবে ওই ময়লার ঘরে আগুন লাগে। এতে রোগীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে নেয়।
