ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা পৌরসভার কার্যক্রম পরিদর্শন ও জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক (এমপি)। গতকাল বুধবার বেলা সাড়ে ১২টার দিকে তিনি পৌরসভায় আসেন। মন্ত্রীর আগমনে তাকে ফুল দিয়ে উষ্ণ শুভেচ্ছা জানান পৌরসভার মেয়র, কাউন্সিলর, কর্মকর্তা ও কর্মচারীরা। এ সময় পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু পৌরসভার বিভিন্ন কার্যক্রম ও উন্নয়ন হালচিত্র মন্ত্রীর সম্মুখে উপস্থাপন করেন। চুয়াডাঙ্গা পৌরসভার সার্বিক ও উন্নয়ন কর্মকান্ডের প্রতি সন্তোষ প্রকাশ করেন। পরে এক মতবিনিময় সভায় মিলিত হন মন্ত্রী, মেয়র, কাউন্সিলর ও পৌরসভার কর্মকর্তা-কর্মচারীগণ। এর আগে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জেলা সদরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স’র আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
