প্রতিবাদ মিছিল ও স্মারকলিপি প্রদান

আপলোড তারিখঃ 2018-04-19 ইং
প্রতিবাদ মিছিল ও স্মারকলিপি প্রদান ছবির ক্যাপশন:
ঝিনাইদহে কোটা বাতিলের বিরুদ্ধে মুক্তিযোদ্ধাদের ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে কোটা বাতিলের বিরুদ্ধে মুক্তিযোদ্ধারা প্রতিবাদ মিছিল ও স্মারকলিপি প্রদান করেছেন। ঝিনাইদহ জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কমান্ডের আয়োজনে দুপুরে পানি উন্নয়ন বোর্ডের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। ঝিনাইদহ জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিটের সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মকবুল হোসেনের নেতৃত্বে মিছিলটি জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। সেখানে তাদের দাবি সম্বলিত স্মারকলিপি জেলা প্রশাসক সরোজ কুমার নাথ এর মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর পেশ করেন। এ সময় উপস্থিত ছিলেন ডেপুটি মুক্তিযোদ্ধা কমান্ডার দলিল উদ্দিন, সদর উপজেলা কমান্ডের সাবেক কমান্ডার সিদ্দিক হোসেন প্রমূখ। ঝিনাইদহ সদর উপজেলাসহ জেলার বিভিন্ন উপজেলার থেকে আগত মুক্তিযোদ্ধাগনও উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)