গ্রীল কেটে নগত টাকাসহ স্বর্ণালঙ্কার লুট

আপলোড তারিখঃ 2018-04-18 ইং
গ্রীল কেটে নগত টাকাসহ স্বর্ণালঙ্কার লুট ছবির ক্যাপশন:
দর্শনায় দুঃসাহসিক চুরি অব্যাহত : অফিস কাম বাসার দর্শনা অফিস: দর্শনায় একের পর এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেই চলেছে। সিগারেট কোম্পানির অফিসের জ্বানালার গ্রীল কেটে দুঃসাহসীক চুরির ঘটনা ঘটার পর আবার ইস্পাহানী টি লিমিটেড কোম্পানীর অফিস কাম বাসার গ্রীল কেটে নগত টাকাসহ সর্ণালঙ্কার লুটের ঘটনা ঘটেছে। গত সোমবার গভীর রাতে এ দুঃসাহসীক চুরির ঘটনা ঘটে। জানা গেছে, দামুড়হুদা উপজেলার দর্শনা পৌর এলাকার মোহাম্মদপুর চাতাল সংলগ্ন মাহাবুবুর রহমান মুকুলের দোতালা বাড়ির নিচতলা ইস্পাহানী টি লিমিটেড কোম্পানীর ডিপো অফিস কাম বাসা। গত সোমবার গভীর রাতে একটি চোর চক্রের সঙ্গবদ্ধ দল বাড়ির পিছনের বারান্দার লোহার গ্রীল ও জানালার গ্রীল কেটে অফিসের ক্যাশ বাক্সে থাকা নগদ ১ লক্ষ ৩৫ হাজার টাকা ও বাসায় ড্রেসিং টেবিলের ড্রয়ার ভেঙ্গে ৪টি স্বর্ণের চেইন, ২টি স্বর্ণের আংটি, ১ জোড়া স্বর্ণের রুলী, ১টি স্বর্ণের মাথার টিকলি, ১টি স্বর্ণের ব্যাচলেট ১ জোড়া রুপার বালা লুট করে নিয়ে যায়। ইস্পাহানী টি লিমিটেড কোম্পানীর অফিসের দায়িক্তে থাকা ডিপো ইনচার্জ চুয়াডাঙ্গা আলকদিয়ার সুনিল দাসের ছেলে মিন্টু দাস জানান, গত সোমবার অফিসের সকল কাজ শেষে মেয়ের অসুস্থতার কথা শুনে সন্ধা ৬টার দিকে গ্রামের বাড়ি আলুকদিয়ায় যায়। পরদিন সকাল ৮টার দিকে অফিসে এসে দেখি ঘরের ভিতর দিয়ে ছিটকিনি দেওয়া। এতে সন্ধেও হলে বাড়ির মালিক ও আশপাশের লোকজন ডাকে। পরে গ্রীল কাটা দেখে বুঝতে পারে তার অফিস কাম বাসায় চুরি হয়ে গেছে। তবে চোরেরা ঘরের ভিতরে কিছু আলামত রেখে গেছে। যা দেখে দ্রুতই চোরদের চিহ্নি করা সম্ভব হবে। এ ধরনের দুঃসাহসিক চুরির ঘটনায় এলাকাবাসী আতঙ্কে রয়েছে বলে জানা যায়। খবর পেয়ে, দর্শনা তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই শফিকুল ইসলাম ঘটনাস্থলে ছুটে যান। তিনি বলেন, বিষয়টি শোনার পরপরই ঘটনাস্থলে গিয়েছিলাম। তদন্ত করা হচ্ছে এবং সঙ্গবদ্ধ চরচক্রের ধরার জন্য অভিযান অব্যহত আছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)