মুক্তিযোদ্ধাদের পর্যায়ক্রমে ৫টি নতুন বোনাস দেয়া হবে

আপলোড তারিখঃ 2018-04-18 ইং
মুক্তিযোদ্ধাদের পর্যায়ক্রমে ৫টি নতুন বোনাস দেয়া হবে ছবির ক্যাপশন:
মেহেরপুর গাংনীতে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধনকালে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী গাংনী অফিস: মেহেরপুরের গাংনী উপজেলা মুক্তিযোদ্ধা কমপে¬ক্স ভবন উদ্বোধন উপলক্ষে মুক্তিযোদ্ধা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকালে গাংনী উপজেলা মুক্তিযোদ্ধা কমপে¬ক্স ভবন উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আলহাজ্ব আ.ক.ম. মোজাম্মেল হক এমপি। শুভ উদ্বোধন শেষে মুক্তিযোদ্ধা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রাখেন। মন্ত্রী মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্যে বলেন, আগামীতে আপনাদের বাসস্থান চিকিৎসা সেবা সহ আরো ৫টি বোনাস জননেত্রী শেখ হাসিনা ব্যবস্থা করবেন এবং তা পর্যায়ক্রমে আগামী মাস থেকে দেয়া শুরু হবে। তিনি বলেন, আওয়ামী লীগ সরকার মুক্তিযোদ্ধাদের জন্য যা করেছে আর কোন সরকার তা করেনি করতে পারবেও না। এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তর‌্য রাখেন মেহেরপুর-২ গাংনী আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মকবুল হোসেন, সংরক্ষিত মহিলা আসনের এমপি সেলিনা আক্তার বানু, মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রনালয়ের সচিব অপরুপ চৌধুরি। উপজেলা নির্বাহি কর্মকর্তা বিষ্ণুপদ পাল এর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এম এ খালেক, জেলা আইনজীবী সমিতির সভাপতি একেএম শফিকুল আলম, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক গোলাম মোস্তফা, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শফি কামাল পলাশের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম, মুক্তিযোদ্ধা তাহাজ উদ্দিন, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক রাহিবুল ইসলাম প্রমুখ। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, গাংনী থানার ভার প্রাপ্ত কর্মকর্তা হরেন্দ্র নাথ সরকার, মেহেরপুর জেলা নির্ভাহি প্রকৌশলী আজিম উদ্দিন সর্দার, গাংনীর পৌর সভার ভারপ্রাপ্ত মেয়র নবিরুদ্দিন, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা মমতাজ কাকলি, তেতুল বাড়িয়া ইউপির সাবেক চেয়ারম্যান নাজমুল হুদা, এমপির একানন্ত সহকারি ও জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি শাহিদুজ্জামান শিপু সহ উপজেলার সকল মুক্তিযোদ্ধা ও এলাকার সকল স্তরের নেতা কর্মী বৃন্দ। উল্লে¬খ্য, ১ কোটি ৯২ লক্ষ ৪০ হাজার টাকা ব্যয়ে নির্মিত কাজটি বাস্তবায়ন করে এলজিইডি মেহেরপুর।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)